লাখাইয়ে মন্দিরে অপবিত্র মল ও শশ্মানে ভাংচুর, আতংকিত হিন্দু সমাজ । কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিওর ৮ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী গ্রেফতার শ্রীমঙ্গলে জাম্বুরাছড়ার বেহাল সড়ক সংস্কার ও পাকা করণের দাবিতে মানববন্ধন লাখাইয়ের বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত_৩। বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ শান্তিগঞ্জে পিএফজি-ওয়াইপিজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড, অভিযান অব্যাহত রাখার ঘোষণা ইউএনওর ঝিনাইগাতীতে অবৈধ বালু পাচার ঠেকাতে গিয়ে হামলার শিকার দুই বনকর্মী ঘাটাইলে নিখোঁজের চারদিন খাল থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার ‎সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: অস্ত্র ও গুলিসহ আটক কুখ্যাত বনদস্যু বাহিনীর সদস্য জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্ববাজারে তেলের দামে পতন এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির ৭ দিনব্যাপী মাসিক এজেন্ট সম্মানি প্রদান ও পিকেএসএফ বিনিয়োগ বিষয়ক আলোচনা সভার উদ্বোধন ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন

সুইডেনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে সানন্দবাড়ীতে বিক্ষোভ

সুইডেনের রাজধানী স্টকহোমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উগ্রবাদীদের দ্বারা পবিত্র কুরআন পোড়ানোর ধৃষ্টতা দেখানোর প্রতিবাদে ওলামা পরিষদ  সানন্দবাড়ী এর উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৫ টায় দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল,  সংক্ষিপ্ত প্রতিবাদ ও শান্তিপূর্ণ  সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে তৌহিদী জনতা ও  নেতাকর্মীদের নারায়ে তাকবির, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম, এক হও এক হও। আল কুরআনের অপমান, সইবে না রে মুসলমান। সালওয়ান মোমিকারওই হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও। আল কুরআনের আলো, বিশ্বব্যাপী জ্বালো। আল হাদীসের আলো, বিশ্বব্যাপী জ্বালো ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সংক্ষিপ্ত সমাবেশে সানন্দবাড়ী ওলামা পরিষদের  সভাপতি মাওলানা  আব্দুল মজিদ  তার বক্তব্যে বলেন, গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উগ্র ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের বিতর্কিত নেতা সালওয়ান মোমিকা  পবিত্র কুরআনে অগ্নিসংযোগ ও পদদলিত  করেছেন। যা শুধু কুরআন নয়; বরং বিশ্বের সকল মুসলমানসহ শান্তিকামী প্রতিটি মানুষের কলিজাকে দগ্ধ করেছে।

নেতাকর্মীরা বলেন, পৃথিবীর কোনো সভ্য জাতি বা দেশ কারো ধর্মের ওপর এভাবে আঘাত হানতে পারে না। এর আগেও ২০২০ সালে সুইডেনে একই কাজ করেছিল উগ্রপন্থীরা। এ নীতিহীন ন্যক্কারজনক নেক্কার অপকর্মের ফলে বিশ্বের বিভিন্ন স্থানে সহিংসতার সৃষ্টি হয়েছিল, যাতে বহু মানুষ নিহত হয়েছিল। ফলে শুধু মুসলমান নয়; বরং বিশ্বের শান্তিকামী দেশ ও মানুষ থেকে ধিক্কার ও ঘৃণা কুড়িয়েছিল সুইডেন। এগুলো কোনোভাবেই বাক-স্বাধীনতা নয়; বরং বাক-স্বাধীনতার নামে চরম ধৃষ্টতা। এক্ষেত্রে সুইডেন সরকারের নীরব ভূমিকা বিশ্ববাসীকে হতবাক করেছে।

নেতৃবৃন্দ বলেন, এগুলো কী শুধু অবমাননা, নাকি এর পেছনে মুসলমানদের বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে তা বিবেচনায় নেয়ার জন্য আমরা মুসলিম নেতৃবৃন্দসহ বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাই। একই সাথে এমন নিকৃষ্ট কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে জাতিসঙ্ঘ, ওআইসি, আরবলীগসহ সকল মুসলিম দেশ, নেতৃবৃন্দ ও শান্তিকামী মানুষের প্রতি আহ্বান জানান।

সাংবাদিক মাওলানা মাহবুব শাহ জিহাদীর সঞ্চালনায়  বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে

 বক্তব্য রাখেন, লেখক সাহিত্যিক ও গবেষক এবং  সানন্দবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব এম. এ বারী আকন্দ, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, বাংলাদেশ আওয়ামী লীগ চরআমখাওয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক  ও সানন্দবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক রেজাউল করিম  লাভলু, সানন্দবাড়ী ইমাম ও ওলামা পরিষদের সভাপতি আব্দুল মজিদ, লংকার চর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আক্তারুজ্জামান প্রমূখ। 

এ সময় বক্তারা আরও বলেন, সুইডেনে গত বুধবার(২৮ জুন )মত প্রকাশের স্বাধীনতার নামে সুইডিস সরকারের মদদে রাজধানীর স্টকহোম সেন্ট্রাল মসজিদের সামনে পুলিশি নিরাপত্তায় মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র আল কুরআনের পাতা ছিড়ে পুড়িয়ে এবং পায়ের নিচে  দেয়। ইসলামের সাথে পশ্চিমাদের আচরণে এটা দিবালোকের ন্যায় প্রমাণিত হয়েছে যে, ইউরোপ আজো মধ্যযুগীয় সংকীর্ণ চিন্তা থেকে বের হতে পারেনি।

সাম্প্রতিক সুইডেনে যেভাবে রাষ্ট্রীয় মদদে মত প্রকাশের নাম দিয়ে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ ও পদদলিত  করে বিশ্বের কোটি কোটি মানুষের বিশ্বাস ও শ্রদ্ধার প্রতি আঘাত করা হয়েছে তা অকল্পনীয়। কোন সভ্য সমাজে এই ধরণের আচরণ চিন্তাও করা যায় না। সুইডেনে যা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানাচ্ছি যে, সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশের পক্ষ থেকে জোড়ালো প্রতিবাদ জানাতে হবে।

কোরআন পুড়ানো ব্যক্তির নাম সালওয়ান মোমিকা। 

মানববন্ধনে বক্তারা বলেন মহাগ্রন্থ পবিত্র আল কোরআন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ভবিষ্যতে যাতে করে পৃথিবীর কোথাও এই ধরনের নেক্কারজনক ঘটনা না ঘটে সেজন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বক্তারা।

আরও খবর