বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হিমালয় কাউন্টার ম্যানেজারকে ৭ দিনের কারাদন্ড, আল বারাকার ১০ হাজার টাকা জরিমানা


  অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে হিমালয় কাউন্টার ম্যানেজারকে ৭ দিনের কারাদন্ড, আল বারাকার ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৮ জুলাই (শনিবার) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় এ অভিযান পরিচালনা করেন। নোয়াখালীর চাটখিলে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় হিমালয় বাস কাউন্টারের ম্যানেজারকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে আল-বারাকা পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

সাজাপ্রাপ্ত কামরুল ইসলাম (৪৫) উপজেলার পুরুষোত্তমপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।  

স্থানীয়রা জানান, চাটখিল থেকে ঢাকার নির্ধারিত ভাড়া ৫০০ টাকা। কিন্তু বাস কাউন্টার গুলোর বিরুদ্ধে গত  কয়েক দিন ধরেই ৬০০-৭০০ টাকা করে ভাড়া আদায়ের অভিযোগ ছিল। এমনকি ঈদ-উল আযহার সময় ৩০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করতেন বলে অভিযোগ ছিল এলাকাবাসীর।

এসব অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরের দিকে উপজেলা কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় অভিযান চালান। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পেলে তিনি হিমালয় বাস কাউন্টার ম্যানেজার কামরুল ইসলামকে ৭দিনের কারাদণ্ড দেন।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বলেন, অভিযানের সময় যাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়া হয়েছিল তাদের ওই টাকা ফেরত দেয়া হয়েছে। অভিযোগের সত্যতা পেয়ে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮০ ধারায় কাউন্টার ম্যানেজারকে কারাদন্ড দেওয়া হয় এবং আল-বারাকা পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৪ ঘন্টা ১১ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৪ ঘন্টা ১৭ মিনিট আগে