বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা কচুয়ায় প্রতিটি গ্রামের পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই একমাত্র পথ...... যুবদল নেতা রাকিব রাসেল ইউএনওর ছবি ব্যবহার করে 'ফেক ফেসবুক আইডি' খুলে সরকারি কর্মকর্তাসহ সাংবাদিকদের নামে অপপ্রচার বগুড়ায় আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, জরিমানা- সিলগালা আজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন শান্তরা স্বর্ণের নতুন দাম নির্ধারণ, আজ থেকেই কার্যকর ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা নিরাপদ ঔষধ চাই’ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হলেন নড়াইলের সন্তান খান সুলতান মাহমুদ রাজনৈতিক হামলাকে পারিবারিক বিরোধ সাজিয়ে জমি দখলের অভিযোগ নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রাম্য সালিশের পর বাবাকে কারাগারে পাঠাল আদালত ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের স্কুল ব্যাগ বিতরণ কুলিয়ারচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান অক্টোবরে কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল ৩ দিনের সফরে ঢাকায় এসেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর নির্ধারণ হল জ্বালানি তেলের নতুন দাম ভক্তরা আমাকে বাচ্চাদের সঙ্গে দেখতেই বেশি পছন্দ করে: পরীমনি শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের আলোচনা সভা ও দোয়া মাহফিল লাখাইয়ে বিষাক্ত অ্যালকোহল পানে একাদিক মৃত্যু, এলাকায় নানা গুন্জন। পলাশে যৌতুকের জন্য প্রবাস ফেরত স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

এবার মশা খুঁজতে চসিকের ‘ড্রোন’

মশা খুঁজতে ‘ড্রোন’ ব্যবহার উদ্বোধন করছেন চট্টগ্রাম চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরীর





এবার মশা খুঁজতে  ‘ড্রোন’ ব্যবহার করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বাসা–বাড়ি ও অফিস–আদালতের ছাদ বাগান এবং অন্যান্য উৎসে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার লার্ভা খুঁজতে এ ড্রোন ব্যবহার করা হবে। এর মধ্য দিয়ে এডিস মশার উৎসস্থল শনাক্তকরণে এক প্রকার জরিপও চালাবে চসিক।
৯ জুলাই ( রোববার)  চট্টগ্রাম  নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটি  এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরীর ।

চসিক সূত্রে জানা গেছে, মশা খুঁজতে চসিক ‘ডিজেআই ম্যাভিক এয়ার এস২’ মডেলের ড্রোন ব্যবহার করবে। এটার ওজন ৫৯৫ গ্রাম। ড্রোনে থাকবে ৪৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। মাটি থেকে ১০০ মিটার উঁচুতে উঠে ছবি বা ভিডিও করা যাবে এ ড্রোন দিয়ে। এছাড়া যিনি ড্রোনটি নিয়ন্ত্রণ করবেন তার চতুর্পাশে ৩ কিলোমিটার পর্যন্ত উড়তে সক্ষম এ ড্রোন। ড্রোনটির জন্য প্রতিদিন সিটি কর্পোরেশনকে ৫ হাজার টাকা ভাড়া গুণতে হবে। প্রাথমিকভাবে নগরের ৬০টি আবাসিক এলাকায় এ ড্রোন অভিযান পরিচালনার লক্ষ্য ঠিক করা হয়।

এ ড্রোন পরিচালনার জন্য সাগর দত্ত নামে একজনকে নিয়োগ দেয়া হয়। ডেঙ্গুর প্রাদুর্ভাব না কমা পর্যন্ত সে ড্রোন দিয়ে মশার উৎসস্থল খুঁজবে। এ বিষয়ে গত বৃহস্পতিবার সিএমপি কমিশনারকে দেয়া চসিকের একটি চিঠিতে বলা হয়, ‘চট্টগ্রাম নগরীতে ডেঙ্গুর প্রকোপ বিপজ্জনক হারে বৃদ্ধি পাওয়ায় সিটি কর্পোরেশনের মেয়র ড্রোন ব্যবহার করে বিভিন্ন বাসা–বাড়ি ও অফিস–আদালতের ছাদ, ছাদবাগান ও পরিত্যক্ত জায়গা পর্যবেক্ষণ করে এডিস মশার প্রজননক্ষেত্র চিহ্নিত করার উদ্যোগ গ্রহণ করেছেন’। ড্রোন ব্যবহারের অনুমতি চাওয়া হয় ওই চিঠিতে।

ড্রোন ব্যবহারে দায়িত্ব পাওয়া সাগর দত্ত বলেন, অতীতে ১৫০ মিটার উঁচুতে ড্রোনটি তুলতে সক্ষম হয়েছি। বেশি উপরে উঠলে ছবি স্পষ্ট হয় না। তাই চসিকের কার্যক্রমে ১০০ মিটার পর্র্যন্ত তোলা হবে। তিনি বলেন, ২–৩ মিনিট ব্যপ্তি ভিডিও করে দেয়া হবে সিটি কর্পোরেশনকে।

চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান , স্বচ্ছ পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই বাসা–বাড়ির ছাদ এডিসের প্রজননের অন্যতম উৎস। কারণ ছাদবাগানে ফুলের টবে জমে থাকে স্বচ্ছ পানি। ছাদে আরো নানা উৎস থাকে যেখানে পানি জমে থাকে। কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষে শহরের সব–বাড়িতে গিয়ে বা ছাদে এডিসের উৎস আছে কীনা যাচাই করা সম্ভব না। করলেও সেটা সময়–সাপেক্ষ। ড্রোন ব্যবহার করলে এ কাজ অনেক সহজ হবে বলেও জানান সংশ্লিষ্টরা। তাছাড়া শহরের বহু বাড়ির ছাদের সঙ্গে আরেকটি ছাদ লেগে আছে। মশা খোঁজার জন্য প্রত্যেক ছাদে হেঁটে হেঁটে যাওয়াও সম্ভাব নয়। তবে এক জায়গায় দাঁড়িয়ে একটি ড্রোনের মাধ্যমে অনেকগুলো ভবনের ছাদ পর্যবেক্ষণ করা যাবে। 

আরও খবর