সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত



বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ, কক্সবাজার জেলা শাখার  আগামী ২৮ জুলাই শুক্রবার অনুষ্ঠিতব্য  সম্মেলন সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি  সভা  ৮ জুলাই(শুক্রবার)  সকাল ১১ ঘটিকার সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সেচ্ছাসেবক লীগ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো রহিম উদ্দিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব এড. একরামুল হুদার সঞ্চালনায়  অনুষ্ঠিত হয়। 


সভায় বিশেষ ভাবে আমন্ত্রিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র জনাব মুজিবুর রহমান, কক্সবাজার -৩ আসনের সংসদ সদস্য  জনাব সাইমুম সরওয়ার কমল ও কক্সবাজার -২ আসনের সংসদ সদস্য  জনাব আশেক উল্লাহ রফিক। 


প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডঃ জমির উদ্দিন সিকদার, বিশেষ অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম,  সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, পানি সম্পদ বিষয়ক সম্পাদক রাহুল বড়ুয়া ও নির্বাহী সদস্য জাবেদ আজম মাসুদ। 


আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য যথাক্রমে নুর আল হেলাল, এড রিয়াজ উদ্দিন আহমদ, রুস্তম আলী চৌধুরী, জয়নাল আবেদিন, কাজী রাসেল আহমদ নোবেল, মোর্শেদ হোসাইন তানিম, কক্সবাজার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম ওসমান সরওয়ার আলম চৌধুরী, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক বাবু তপন মল্লিক, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, টেকনাফ উপজেলা সভাপতি সরওয়ার আলম, পেকুয়া উপজেলা আহবায়ক সালাহ উদ্দিন মাহমুদ, ঈদগাঁও উপজেলা আহবায়ক নুরুল কবির খান, কুতুবদিয়া উপজেলা যুগ্ম আহবায়ক ফখরুল হাসান ফরহান, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আহবায়ক সায়েম রাসেল সিকদার, উখিয়া উপজেলা দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন পোকখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মুসলেম উদ্দিন, গীতা পাঠ করেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শম্ভুনাথ চক্রবর্তী, ত্রিপিটক পাঠ করেন রতন বড়ুয়া।

Tag
আরও খবর