বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নোয়াখালী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


নোয়াখালী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

রিপন মজুমদার উপজেলা প্রতিনিধি নোয়াখালী 
নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মোঃ একরামুল করিম চৌধুরী। 
আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম পিপিএম (বার), এনএসআই নোয়াখালী কার্যালয়ের যুগ্ম পরিচালক আবু তাহের মোঃ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিমুল হায়দার, নোয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 উক্ত অনুষ্ঠানে বক্তারা নোয়াখালী জেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদন করেন। উক্ত সভায় নোয়াখালী সরকারি কলেজে মাদক বিক্রয়, নোয়াখালী সদর উপজেলাধীন অবৈধভাবে জমি দখল, মাইজদী শহরস্থ স্মৃতিসৌধে গাড়ি ধৌত করা, বিভিন্ন থানায় দীর্ঘদিন জমা থাকা অস্ত্রের লাইসেন্স বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে বাজার মনিটরিং, নোয়াখালী পৌরসভায় পুরাতন ব্যানার পেস্টুন সরানো, চৌমুহনী বাজারে যানযট এবং চৌমুহনী পৌরসভার বিভিন্ন জলাধার অবৈধ দখলের বিষয়ে আলোচনা করা হয়।
আরও খবর