ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান

জয়পুরহাটে ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেফতার

জয়পুরহাটে অনেকদিন যাবৎ বিভিন্ন মানুষের আইডি ব্যবহার করে ট্রেনের টিকিট কালোবাজারি অধিক মূল্যে বিক্রির অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। 

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে  সোমবার (১০ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে জয়পুরহাট পৌরসভার সামনে মাস্টার কম্পিউটার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আলামত প্রাপ্ত হওয়ায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শফিকুল ইসলামকে  ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শফিকুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা ও একইসাথে অত্র প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। 

গ্রেফতারকৃত শফিকুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার শান্তিনগর এলাকার মোবারক আলীর ছেলে।

ভ্রাম্মমান আদালত পরিচালনা করেন জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসাইন।

তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও প্রাপ্ত আলামতের ভিত্তিতে অভিযোগ প্রমানিত হওয়ার পর সে নিজের দোষ স্বীকার করেছে এবং তার বিরুদ্ধে কয়েকজন সাক্ষীও দিয়েছ,  তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তার কারাদণ্ড, জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। 

আরও খবর