ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

শাহজালাল ইসলামি ব্যাংকের বৃক্ষ রোপণ কর্মসূচি ২০২৩ পালন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-07-2023 07:15:33 pm

ঘড়িষার শাখা কর্তৃক বৃক্ষ রোপণ কর্মসূচি ২০২৩ । © ফাইল ছবি


অদ্য ১০ জুলাই ২০২৩ ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক প্রতিবছরের মতো এবছরেও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এবং দৃষ্টিনন্দন পরিবেশ গড়ার লক্ষ্যে শাখার মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় ঘড়িষার শাখা কর্তৃক বৃক্ষ রোপণ কর্মসূচি ২০২৩ শত ছাত্র -ছাত্রীর উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে উক্ত কর্মসূচি পালন করা হয়েছে। শাহজালাল ইসলামি ব্যাংক ঘড়িষার শাখা উদ্ভোদনের পর হতে প্রতিবছর শাখার আশেপাশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে।


এবছর পদ্মার তীরবর্তী নয়নাভিরাম সৌন্দর্যে ঘেরা তিনটি প্রতিষ্ঠান সুরেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুরেস্বর হাই স্কুল এন্ড কলেজে একইসাথে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয় যার ভেনু ছিল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ।


ঘড়িষার শাখা কর্তৃক বৃক্ষ রোপণ কর্মসূচি ২০২৩ । © ফাইল ছবি। 


উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরেশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জনাব সৈয়দ শাহ্ সুফী কামাল নূরী, সুরেশ্বর কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আজগর আলী সাহেব, সুরেশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব হাসানুজ্জামান খোকন সাহেব। এছাড়াও তিন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মহোদয়গণ। 

বক্তারা এই ধরনের কার্যক্রমের প্রশংসা ও ইতিবাচক মন্তব্য করেন। সবশেষে অনুষ্ঠানের সভাপতি অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য এবং শাহজালাল ইসলামি ব্যাংকের সাথে থাকার জন্য উপস্থিত সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। 


আরও খবর