চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা

শ্রীপুরের বরিশাট গ্রামে ভাংচুর লুটপাটে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি সাইফুজ্জামান শিখর।


মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। সোমবার বিকেলে তিনি বরিশাট গ্রামে ক্ষতিগ্রস্ত প্রতিটি বাড়িতে যান এবং তাদের সঙ্গে কথা বলেন। ক্ষতিগ্রস্ত পরিবারের নারী-পুরুষ সদস্যরা তাদের প্রিয় এমপিকে কাছে পেয়ে আবেগ আপ্লূত হয়ে পড়েন। তারা তাদের দুঃখ কষ্টের কথা অকপটে তুলে ধরেন । মাগুরা-১ আসনের এমপি সাইফুজ্জামান শিখরও আবেগ আপ্লূত হয়ে পড়েন ও সহযোগিতার আশ্বাস দেন । তাদের শান্তনা দেন এবং উভয় পক্ষকে ভাংচুর লুটপাটের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে শান্তিপূর্ণ জীবন যাপনের জন্য আহবান জানান । 

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম শাকিল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান স্বপন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ রেজাউল ইসলাম, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলাম, শ্রীকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মোল্লা, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান ফজলুসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Tag
আরও খবর