মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

পরকালে সুপারিশ প্রাপ্ত হবেন যাঁরা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-07-2023 01:31:02 am

© সংগৃহীত ছবি


◾মুফতি আবু দারদা : পরকালে সব বান্দাকেই মহান আল্লাহর কাছে নিজেদের কৃতকর্মের হিসাব দিতে হবে। সেদিন আল্লাহ তাআলা বান্দাদের প্রতি পূর্ণ ইনসাফ করবেন। যার যার প্রাপ্য বুঝিয়ে দেবেন। তবে আল্লাহ তাআলার অনুমতিক্রমে মহানবী (সা.)-সহ আল্লাহর কিছু নেক বান্দা গুনাহগার কিংবা কম আমলকারী মুমিনদের জন্য সুপারিশ করার সুযোগ পাবেন। যাঁদের জন্য তাঁরা সুপারিশ করবেন, তাঁরা হলেন—


¶ এক. জাহান্নামে শাস্তি ভোগ করতে থাকা এমন একদল গুনাহগার মুমিন, যাঁদের জন্য অন্য মুমিনরা আল্লাহর কাছে সুপারিশ করবেন।বলবেন, ‘হে আমাদের রব, এরা তো আমাদের সঙ্গে নামাজ-রোজা আদায় করত, হজ করত।’ তখন তাঁদের নির্দেশ দেওয়া হবে, ‘যাও, তোমাদের পরিচিতদের উদ্ধার করে আনো।’ এরপর মুমিনরা জাহান্নাম থেকে বড় একটি দলকে সুপারিশ করে বের করে আনবেন...। (মুসলিম: ৩৪৩)


¶ দুই. এমন গুনাহগার মুমিন, যাঁর জানাজায় ৪০ জনের বেশি লোক উপস্থিত হবেন। ইবনে আব্বাস (রা.) বলেন, আমি নবী (সা.)-কে বলতে শুনেছি, ‘কোনো মুসলিম মারা গেলে তার জানাজায় যদি এমন ৪০ ব্যক্তি অংশ গ্রহণ করে, যারা কখনো আল্লাহর সঙ্গে শরিক করেনি, তাহলে তার জন্য তাদের সুপারিশ মঞ্জুর করা হবে।’ (আবু দাউদ: ৩১৭০)


¶ তিন. জান্নাতে যাওয়ার পর মুমিনদের মর্যাদা বৃদ্ধির জন্যও সুপারিশ কবুল করা হবে। উম্মে সালামা (রা.) বলেন, রাসুল (সা.) আবু সালামার মৃত্যুর পর তাঁর জন্য এভাবে দোয়া করেন, ‘হে আল্লাহ, আবু সালামাকে ক্ষমা করুন এবং হিদায়াতপ্রাপ্তদের মধ্যে তাঁর মর্যাদাকে উঁচু করে দিন, আপনি তাঁর বংশধরদের অভিভাবক হয়ে যান।…’ (মুসলিম: ২০১৫) এই হাদিসে মহানবী (সা.) জান্নাতে আবু সালামা (রা.)-এর মর্যাদা বৃদ্ধির দোয়া করেছেন।


লেখক: ইসলামবিষয়ক গবেষক