মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

দ্বিতীয় বিয়ে করায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলো প্রথম স্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-07-2023 01:34:18 am


আশুলিয়া স্বামী দ্বিতীয় বিয়ে করায় তা মেনে নিতে না পেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল প্রথম স্ত্রী। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


গত রবিবার দিবাগত রাত ২ টার দিকে আশুলিয়ার শিমুলিয়ার রণস্থল গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে।


আহত স্বামী নাম নাজমুল হোসেন (৪০)। তিনি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার মেরিগাছা গ্রামের বাসিন্ধা। পেশায় পোশাক শ্রমিক। বর্তমানে আশুলিয়ার রণস্থলে পরিবারসহ বসবাস করে আসছেন। অভিযুক্ত সুফিয়া বেগম দিনাজপুর জেলার পাবর্তীপুর এলাকার বাসিন্ধা।


প্রতিবেশী নজরুল ইসলাম কাজী বলেন, রাত দেড়টার দিকে নাজমুল হকের স্ত্রী সুফিয়া ফোন করে আমাকে একটা এম্বুলেন্সের ব্যবস্থা করে দিতে বলেন। আমি জানতে চাইলে বলেন, তার পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে ফেলেছেন। পরে একটা ভ্যান ব্যবস্থা করে দিয়েছি। তিনি হাসপাতালে নিয়ে গেছে। অভিযুক্ত নারী প্রায় সময় তার স্বামীর সাথে ঝাগড়া-বিবাদ করত। আমরা অনেক সময় স্থানীয় মিমাংসা করা চেষ্টাও করেছি। আমরা জানতে পেরেছি, নাজমুল পাশের এলাকেই দ্বিতীয় বিয়ে করেছে। গত দুইদনি আগে বিষয়টি জানাজানি হয়। হয়তো এই ক্ষোভ থেকে প্রথম বউ সুফিয়া এই কাজ করেছে।


ভুক্তভোগীর বড় ভাই সানোয়ার হোসেন, খবর পেয়ে গ্রাম থেকে সাভারে হাসপাতালে ছুটে এসেছি। যতদুর জেনেছি পারিবারিক দ্বন্দ থেকে স্ত্রী সুফিয়া তার পুরুষাঙ্গ কেটে দিয়েছে। তবে অন্য কোন মেয়ের সম্পর্ক আছে বলে তাদের মনমালিন্য চলছিল। তবে দ্বিতীয় বিয়ে করেছে কিনা এখনো জানি না। 


স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি আমি জেনেছি। ভুক্তভোগী এখন হাসপাতালে ভর্তি। অভিযুক্ত স্ত্রীও সেখানে আছে। এটাই খুবই ন্যাক্কারজনক ঘটনা। আমি সুষ্ট বিচার কামনা করছি।


এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করছি। তবে এবিষয়ে এখনো কেউ কোন অভিযোগ করেনি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর