চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চলাচলের অনুপযোগী পাইকুরা- পাচুয়া ব্রীজ

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 11-07-2023 03:51:55 pm

চলাচলের অনুপযোগী পাইকুরা-পাচুয়া ব্রীজ


মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা


নেত্রকোণার দূর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের সাতাশি বাজারের উত্তর পাচে পাইকুরা- পাচুয়া সংযোগ ব্রীজটি দীর্ঘ কয়েক বছর যাবৎ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর পূর্বে ২০০৪ সালে টাঙ্গাইল নদীর উপর ব্রীজটি নির্মাণ করা হয়। ব্রীজটি নির্মাণের পরপরই ভয়াবহ বন্যা এবং পাহাড়ী ঢলে ব্রীজের দুই প্রান্তের মাটি সরে গিয়ে ব্রীজটি ধেবে যায় এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এরপর থেকে স্থানীয়রা ব্রীজটির উপর বাঁশের সাঁকু নির্মাণ করে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে আসছে।


পাইকুরা গ্রামের রতন মিয়া বলেন, দুই গ্রামের জনগন স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং ওয়ার্ড মেম্বারদের সাথে যোগাযোগ করেও ব্রীজটি পুনঃনির্মাণের কোন ব্যবস্থা করা সম্ভব হয় নি। তিনি আরো বলেন,  দীর্ঘদিন যাবৎ ব্রীজটি চলাচলের অনুপযোগী  থাকায় পাইকুরা- পাচুয়া গ্রাম সহ আশেপাশে গ্রামের কয়েক সহস্রাধিক মানুষের দুর্ভোগের সীমা নেই। 


পার্শ্ববর্তী গ্রামের আমিনুল হকের সাথে কথা বলে জানা যায়, ব্রীজটি পুনঃনির্মানের সকল প্রক্রিয়া সম্পন্ন  হয়েছে।  বর্ষা মৌসুমের পরই ব্রীজটির  নির্মাণ কাজ শুরু হবে।


 ভুক্তভোগী এলাকাবাসি ব্রীজটি দ্রুত পুনঃনির্মানের দাবী জানান।

Tag
আরও খবর