চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা

শৈলকুপায় নিজস্ব অর্থায়নে ইউনিয়নবাসীর জন্য ফ্রী এম্বুল্যান্স সেবা চালু



ঝিনাইদাহ জেলা  শৈলকুপায় ইউনিয়নবাসীর জন্য নিজস্ব অর্থায়নে ফ্রী এম্বুল্যান্স সেবা চালু করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ১০ নং বগুড়া ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে ফ্রী এম্বুল্যান্স সেবার উদ্বোধন করেন ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান তরুন রাজনীতিবীদ শফিকুল ইসলাম শিমুলের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তার দেখাদেখি দেশের অনেক প্রত্যন্ত ইউনিয়ন মানবতার কল্যানে এ ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল। 

এসময় বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন, উপজেলা যুবলীগ সভাপতি শামীম হোসেন মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মিশন, সাধারণ সম্পাদক বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। 

এছাড়াও উপজেলা ও বগুড়া ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, সকল ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও বগুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল নিজস্ব অর্থায়নে ইউনিয়নবাসীর জন্য এ ফ্রী এম্বুল্যান্স সেবা চালু করেন। জেলা শহর থেকে ৩৫ কিলোমিটার ও উপজেলা শহর থেকে ১৫ কিলোমটার দুরুত্বে এ ইউনিয়ন পরিষদ অবস্থিত। যে কারনে জরুরী রোগীদের দ্রুত হাসপাতালে পাঠানোর উদ্দেশ্য ইউপি চেয়ারম্যান এ ফ্রী এম্বুল্যান্স সেবা প্রদানের উদ্যোগ নেন। তার এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এম্বুল্যান্সের ছবি ভাইরাল করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং অনুষ্ঠান শেষে প্রধান অতিথির হাতে এম্বুল্যান্সের চাবি হস্তান্তর করা হয়।

Tag
আরও খবর