চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন লালপুরে প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ চাঁদা না পেয়ে গুজব ছড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-লুটপাট, মূল হোতা গ্রেপ্তার পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তির ৫ দিনের কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার এল.কে.এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল

মির্জাগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন

প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স এর প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১২ জুলাই) সকাল ১০ টায় নবনির্মিত চারতলা বিশিষ্ট প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ সাইয়েমা হাসান। 

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারি, সহকারী কমিশনার (ভূমি) ইমরান জাহিদ খান, মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন ও উপজেলা প্রকৌশলী আলমগীর হোসেন বাদশাহ সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিল। 

উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী উদ্বোধনী বক্তব্যে  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে পৌছেছে। পটুয়াখালী জেলায় পায়রা পোর্ট, শেখ হাসিনা সেনানিবাস, তাপ বিদ্যুকেন্দ্র সহ ব্যাপক উন্নয়ন হয়েছে। একইসাথে মির্জাগঞ্জে আধুনিক উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম, সুবিদখালী কাঠালতলী ও ঝাটিবুনিয়ায় ব্রিজ, বাকেরগঞ্জ-মির্জাগঞ্জ-বরগুনা মহাসড়ক প্রশস্তকরন এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের গ্রামীণ সড়কগুলো পাকাকরন সহ ব্যাপক উন্নয়ন হয়েছে। এছাড়া দেশের উন্নয়নের জন্য তিনি নৌকায় পুনরায় ভোট দিতে আহ্বান জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিআরডি) আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান মো. মাহফুজ খান লিমিটেড ভবনের নির্মাণ কাজটি করেন। ভবনটি নির্মাণে প্রায় ৫ কোটি টাকা ব্যয় হয় এবং সময় লাগে প্রায় ২ বছর।

আরও খবর