‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান

বানারীপাড়ায় আমগাছে ঝুলন্ত লাশ, রহস্য উদঘাটনে লাশ শেবাচিমে

Anamul kabir ( Contributor )

প্রকাশের সময়: 14-07-2023 01:54:30 am

ঝুলন্ত লাশ

বরিশালের বানারীপাড়ার বিশারকান্দিতে আম গাছে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। রহস্য উদঘাটনের জন্য ময়নাতদন্তের জন্য লাশ শেবাচিমে পাঠানো হয়েছে। ১৩ জুলাই বৃহস্পতিবার সকালে বানারীপাড়ার উপজেলার বিশারকান্দির  ৩ নং ওয়ার্ডের মৃত রামচন্দ্র বিশ্বাসের ছেলে জিতেন বিশ্বাস (৬১) নামের এক মাছ বিক্রেতার লাশ উদ্ধার করে বানারীপাড়া থানা পুলিশ ।

জানাগেছে, সকালে বাড়ির আমগাছে ও ব্যাক্তির  লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজন ও স্থানীয়া থানায় খবর দেন। লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাওয়া বানারীপাড়া থানার এস আই মাসুদ রানা জানান, জিতেন বিশ্বাসের একমাত্র ছেলে ক্যান্সার আক্রান্ত হয়ে চারমাস পূর্বে মারা যান। ভারতে নিয়ে ছেলের চিকিৎসা করাতে গিয়ে তার প্রায় ২৫ লাখ টাকা খরচ হয়। সম্পত্তি বিক্রি করে ও ধারদেনা করে তিনি ছেলের চিকিৎসায় এ বিপুল অঙ্কের টাকা খরচ করেন। কয়েকজনের কাছে বিক্রি করা সম্পত্তি সবাইকে যথাসময়ে লিখে দিতে না পারায় তাদের চাপ ও একমাত্র ছেলেকে হারানোর শোক এবং পুত্র বধু ও দুই শিশু নাতি-নাতনীর ভবিষ্যত চিন্তা নিয়ে তিনি হতাশায় ভুগছিলেন। ফলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১২ জুলাই রাত ১০টা থেকে সকাল ৬টার মধ্যে যেকোন সময় তিনি বাড়ির পাশের আম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।এ প্রসঙ্গে বানারীপাড়া খানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, 'জিতেন বিশ্বাসের মৃত্যুর প্রকৃত কারন উদঘাটনে ময়না তদন্তের জন্য তার লাশ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর