৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা দক্ষ যুবশক্তির প্রত্যাশায় কুলিয়ারচরে জাতীয় যুব দিবস উদযাপিত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর

সোনাইমুড়ীতে ইশরাকের বহরে হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

স্থানীয় সূত্রে জানা গেছে ,নোয়াখালীতে বিএনপির পদযাত্রা অনুষ্ঠান উপলক্ষে বিএনপি নেতা ইশরাক হোসেন একদিন আগেই নোয়াখালীতে আসেন।   তার আসার খবরে বৃহস্পতিবার বিকেলে প্রায় শতাধিক মোটরসাইকেল যোগে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা জেলার সোনাইমুড়ীতে জড়ো হয়। এ সময় আওয়ামীলীগ নেতাকর্মিরা সংঘবদ্ধ হয়ে তাদের ওপর অর্তকিত হামলা চালায়। ঘটনাটি ঘটে গত কাল সন্ধ্যার দিকে উপজেলার রেলগেইট বাইপাস এলাকায়। তখন আওয়ামীলীগ নেতাকর্মিরা ইশরাকের মোটরসাইকেল বহরে হামলা চালিয়ে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে এবং উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় বিএনপির আকরাম হোসেন (৩০),আমির হোসেন (৪৪) সহ ৫ নেতাকর্মি আহত হয়। আকরাম ও আমিরকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো.ইউসুফ জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।


সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. রিয়াজ উদ্দিন জনান,আকরাম ও আমির নামে ২ জনকে হাসপাতলে আনা হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।


সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন,দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশের উপস্থিতিতে দুই পক্ষ চলে যায়।  


ওসি আরও জানায়, এখন পর্যন্ত আহত হওয়ার কোনো খবর পাইনি। তবে গাড়ি বহরে হামলার মত কোনো ঘটনা ঘটেনি

আরও খবর