চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কলমাকান্দার নাজিরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 14-07-2023 03:34:24 am


মোঃফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা


নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।  


জানা যায়, বৃহস্পতিবার ( ১৩ জুলাই) সহকারী কমিশনার ( ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল ইসলামের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আবু বকর সিদ্দিক এসআই আশিকুর রহমান,  কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ ফখরুল আলম খসরু ও উপজেলা ভূমি অফিসের পেশকার তারিকুল ইসলাম সহ স্থানীয় ব্যক্তিবর্গ।


অভিযানে অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে মৎস্য সুরক্ষা আইন-১৯৫০ অনুযায়ী ২ টি মামলায় ২ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত প্রায় ৪০ কেজি অবৈধ কারেন্ট জাল বিনষ্ট করা হয়।


অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ী পূর্বধলা উপজেলার মোঃ সিদ্দিক মিয়া ও দূর্গাপুর উপজেলার ঢাকুমারা গ্রামের মঞ্জুরুল হক কে  ভ্রাম্যমান আদালত জরিমানা করেন এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দেন। 


সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল ইসলাম জানান, ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যহত থাকবে।

আরও খবর