সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় বাড়ি ছাড়া পরিবারের পাশে দাঁড়ালেন নজরুল ইসলাম দুলাল


ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় সারুটিয়া ইউনিয়ন থেকে বাড়ী ছাড়া ৪৫ টি আওয়ামী পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিশ্বাস বিল্ডার্স ও কালবেলা পত্রিকার এমডি আলহাজ্ব নজরুল ইসলাম দুলাল।

শুক্রবার বিকেলে এসব পরিবারের মাঝে ঢেউটিন ও টিউবওয়েলসহ বসতঘর নির্মান সামগ্রী বিতরণ করেন তিনি।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরোয়ার জাহান বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মনোহরপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা আরিফ মন্নু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এ্যাড, আজাদ রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সারুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইসার টিপু, ত্রিবেনী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম খান, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম টুলু, আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাসসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। 

উল্লেখ্য, ৫ জানুয়ারী ২০২২ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময় সারুটিয়া ইউনিয়নে একাধিক সংঘর্ষের ঘটনায় পরপর ৮টি হত্যাকান্ড ঘটে। হত্যাকান্ডের ঘটনায় বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের তান্ডব লিলা শুরু হয়। 

নির্বাচনী সহিংসতায় ইউনিয়নের বিভিন্ন গ্রামের শত শত পরিবার দীর্ঘদিন যাবৎ বাড়ী ছাড়া ছিলেন। সম্প্রতি তাদেরকে বাড়ী ফিরিয়ে আনা হলেও লুটপাটের শিকার হওয়ায় বাড়ীঘর বসবাসের অযোগ্য হয়ে পড়ে। 

তাদের বসবাসের সু-ব্যবস্থা করতেই বিশ্বাস বিল্ডার্সের এমডি ও কালবেলা পত্রিকার এমডি আলহাজ্ব নজরুল ইসলাম দুলাল তাদের পাশে দাঁড়ান। ভুক্তভোগী পরিবারগুলো ঢেউটিন, টিউবওয়েল ও নির্মান সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করে বলেন, দীর্ঘ দেড় বছর পর আমরা বাড়ী ফিরতে পেরেছি।

আরও খবর