নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

অতিরিক্ত ৭৪ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

গত বুধবার কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া

এ অঞ্চলের জন্য অতিরিক্ত ৭৪ মিলিয়ন (৭ কোটি ৪০ লাখ) ডলার মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে প্রায় ৬১ মিলিয়ন (৬ কোটি ১০ লাখ) ডলার মিয়ানমারে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ও তাঁদের আশ্রয় দেওয়া জনগোষ্ঠীর জন্য ব্যয় করা হবে।


বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আন্ডার সেক্রেটারি উজরা জেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং এ অঞ্চলের জন্য অতিরিক্ত ৭৪ মিলিয়ন (৭ কোটি ৪০ লাখ) ডলার মানবিক সহায়তার ঘোষণা দিয়েছেন। এর মধ্যে প্রায় ৬১ মিলিয়ন (৬ কোটি ১০ লাখ) ডলার মিয়ানমারে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ও তাঁদের আশ্রয় দেওয়া জনগোষ্ঠীর জন্য ব্যয় করা হবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এর মধ্য দিয়ে ২০১৭ সালের আগস্ট থেকে রোহিঙ্গা এবং মিয়ানমারে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তার পরিমাণ ২১০ কোটি ডলারের বেশি হবে। ওই সময় মিয়ানমারের রাখাইন রাজ্যে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও জাতিগত নিধনের পরিপ্রেক্ষিতে ৭ লাখ ৪০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে নিরাপদে আশ্রয় নেয়।


কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। বুধবার দুপুরে যুক্তরাষ্ট্রের দেওয়া মানবিক সহায়তার অর্থ বাংলাদেশের রোহিঙ্গা শিবিরের প্রায় ৯ লাখ ৮০ হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবন রক্ষায় সহায়ক বিভিন্ন খাতে ব্যয় হবে। এর মধ্যে রয়েছে খাদ্য, নিরাপদ পানীয় জল, স্বাস্থসেবা, সুরক্ষা, শিক্ষা, আশ্রয় ও মনঃসামাজিক সহায়তা। বাংলাদেশসহ এ অঞ্চলের যেসব দেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের উদারতার ভূয়সী প্রশংসা করেছে। পাশাপাশি ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে জান্তা সরকার ক্ষমতা দখলের পর বিভিন্ন সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।

Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৪ ঘন্টা ৯ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৮ ঘন্টা ২ মিনিট আগে