নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন- দেশি-বিদেশি চক্র আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। অথচ মধ্যপ্রাচ্যের কোথাও গণতন্ত্র নেই। বিএনপি ক্ষমতায় এলে এদেশে অস্ত্রের ঝনঝনানি বেড়ে যায়। ৬ ট্রাক, ১০ ট্রাক অস্ত্র উদ্ধার হয়। দেশ আফগানিস্তান-পাকিস্তানের মতো হয়। যেখানে এখন ঘরে ঘরে মেশিনগান আর বোমা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন জঙ্গিবাদমুক্ত, সম্প্রীতির বাংলাদেশ। পৃথিবীর দ্রুততম উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ ২য়। বিশ্ব মন্দার পরও বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা রয়েছে। যারা সরকারের সমালোচনা করে, তারা একাত্তরে মুক্তিযুদ্ধ বিরোধী এবং স্বৈরাচারের মদতদাতা।


শুক্রবার (১৪ জুলাই) বিকালে রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রামু উপজেলা সভাপতি এডভোকেট মোজাফফর আহমদ হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটি, কক্সবাজার জেলার আহ্বায়ক মো. রহিম উদ্দিন।



সম্মেলনে এমপি কমল আরও বলেন- বিএনপি নেতারা করোনাকালে ২ বছর বাড়ি থেকে বের হয়নি। আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষকে সেবা দিয়েছে। করোনায় প্রাণ হারানো মানুষের দাফন ও জানাজা পড়িয়েছে। নির্বাচন এলেই বিএনপির মৌসুমি নেতরা মানুষের কাছে ভোট ভিক্ষা চাইতে আসে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার বিজয় নিশ্চিত করার জন্য নৌকা প্রতীককে বিজয়ী করার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। আগামী নির্বাচনে শত প্রতিকূলতা ও শত বাঁধার পরও, এই আসনটুকু আমরা প্রধানমন্ত্রীকে উপহার দেবো। শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় জয়ী করতে পারলে, সেদিন স্বেচ্ছাসেবক লীগ বিজয়ী হবে।


স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের দেশ ও জনকল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে এমপি কমল বলেন- অগ্নিকাণ্ড, বন্যাসহ যে কোন দুঃসময়ে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে। কোনো মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, ভূমিদস্যু যেন স্বেচ্ছাসেবক লীগে ঠাঁই না পায়।



ত্রি-বার্ষিক সম্মেলনের শুরুতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রামু উপজেলা সাধারণ সম্পাদক তপন মল্লিক সাংগঠনিক রিপোর্ট পাঠ ও যুগ্ম-সম্পাদক আবু বক্কর ছিদ্দিক শোক প্রস্তাব পাঠ করেন।


শুক্রবার বিকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে দীর্ঘ সাড়ে ১৭ বছর পর অনুষ্ঠিত রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি ড. মো. জমির উদ্দিন সিকদার, পানি সম্পদ বিষয়ক সম্পাদক রাহুল বড়ুয়া, কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এডভোকেট মশিউর রহমান, জাবেদুল আজম মাসুদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটি কক্সবাজার জেলার সদস্যসচিব এডভোকেট একরামুল হুদা।



বিশেষ অতিথির বক্তব্যে ড. মো. জমির উদ্দিন সিকদার নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, আগামী সংসদ নির্বাচনে যার যার অবস্থান থেকে প্রত্যেককে নৌকা প্রতীকের বিজয়ের জন্য কাজ করতে হবে। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শেখ হাসিনার মতো সুদক্ষ নেত্রী বাংলাদেশে আর আসবে না।


আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রামু উপজেলা সাধারণ সম্পাদক তপন মুল্লিক ও যুগ্ম-সম্পাদক আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রী-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী, সাবেক মহিলা সম্পাদক মুসরাত জাহান মুন্নী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-সম্পাদক নুর আল হেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক রোস্তম আলী চৌধুরী।


সম্মেলনে রামু উপজেলার ১১টি ইউনিয়ন ও ৯৯টি ওয়ার্ডে ৫ হাজার ডেলিগেট ও ৫০১ জন কাউন্সিলর সহ জেলা-উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলনে কোরআন থেকে তেলাওয়াত করেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা কমাশেকুর রহমান। গীতা পাঠ করেন, দোলন ধর, ত্রিপিটক থেকে পাঠ করেন, পূর্ণধন বড়ুয়া।


সম্মেলন শেষে রাত ৯টায় রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ওসমান সরওয়ার আলম চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন। কাউন্সিলরদের মতামতে আগামী তিন বছরের জন্য রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি ড. মো. জমির উদ্দিন সিকদার। রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত এ কমিটিতে তপন মল্লিক সভাপতি, আবু বক্কর ছিদ্দিক সাধারণ সম্পাদক ও আনছারুল হক ভূট্টো সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৪ ঘন্টা ১০ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৮ ঘন্টা ৩ মিনিট আগে