অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক

রূপগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ ৪ ডিএনডি খালপাড়ে গ্যাসের গন্ধ পেতেন এলাকাবাসী, নিশ্চিত নয় তিতাস।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব বিশ্বরোড মোড় থেকে একটু এগোলেই ডিএনডি খাল। খালের পূর্ব পাড়ে বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াজ উদ্দিনের (৭৫) ভাঙা টিনের বাড়ি। গতকাল শনিবার রাতে ওই বাড়ির পাশে খালপাড়ে খোলা জায়গায় ওই মুক্তিযোদ্ধার লাশ গোসলের সময় আগুনে চারজন দগ্ধ হন। ওই খালপাড় ধরে তিতাস গ্যাসের পুরোনো একটি পাইপলাইন আছে বলে এলাকাবাসী জানিয়েছেন। তাঁদের দাবি, ওই পাইপলাইনে অসংখ্য ছিদ্র আছে। গরমকালে সেখানে গ্যাসের গন্ধ পাওয়া যেত। বর্ষায় খালপাড়ে পানি জমলে বুদ্‌বুদ তৈরি হতো।

তবে তিতাস কর্তৃপক্ষ বলছে, সেখানে একসময় তিতাসের আবাসিক সংযোগ ছিল। সেটি বিচ্ছিন্ন করেছে তিতাস। তিতাস গ্যাস থেকেই আগুন লেগেছে নাকি সেখানে জমে থাকা ময়লায় গ্যাস জমেছিল, সেটা এখনই নিশ্চিত করে বলতে পারছে না তিতাস।

গতকাল রাতের আগুনে ওই বীর মুক্তিযোদ্ধার লাশের কিছু অংশ পুড়ে যায়। আগুনে দগ্ধ চারজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন তারাব খালপাড় এলাকার মো. কবির হোসেন (৪০), মো. জুম্মন (৩০), সেমিন হোসেন (২২) ও মিরাজ হোসেন (১৮)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, দগ্ধ চারজনের মধ্যে জুম্মনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। বাকি তিনজনের মধ্যে মিরাজের ৪ শতাংশ এবং সেমিন ও কবিরের ৫ শতাংশ করে দগ্ধ হয়েছে।

লাশের গোসল দেওয়ার পর আগরবাতি দিতে দেশলাই জ্বালালে হঠাৎ আগুন ধরে যায়

বীর মুক্তিযোদ্ধার স্ত্রী আফিয়া বেগম প্রথম আলোকে বলেন, প্রায় ২৪ বছর আগে তাঁরা ওই এলাকায় জায়গা কিনে বাড়ি করেন। বাড়ির পেছনের খালপাড়ে একসময় ভূমিহীনরা ঘর তুলে বসবাস করতেন। তাঁদের কারও কারও ঘরে অবৈধ গ্যাস-সংযোগ ছিল। কয়েক বছর আগে ডিএনডি খাল পরিষ্কারের সময় সেই ভূমিহীনদের উচ্ছেদ করা হয়। তার পর থেকে মাঝেমধ্যে সেখানে গ্যাসের গন্ধ পাওয়া যেত। তিনি বলেন, ‘আমরা গ্যাসের গন্ধ পাইতাম। কিন্তু কী করমু, কারে জানামু এগুলা কিছু বুঝি নাই। খালপাড় দিয়া কত লোক চলাচল করে, তারাও গন্ধ পাইত। কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয় নাই। এমন খোলা জায়গায় আগুন লাগব, কেউ কোনো দিন চিন্তা করে নাই। এখনো গ্যাসের গন্ধ পাওয়া যাইতাছে। এটা নিয়া আমরা ভয়ে আছি।’

সরেজমিনে ঘটনাস্থলে গেলে নাকে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে। খালের পাড়ে লাশ ধোয়ানোর একটি খাটিয়া ও আগুনে পুড়ে যাওয়া একটি মশারি পড়ে থাকতে দেখা গেছে।

তিতাস গ্যাসের সোনারগাঁর আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী এরশাদ মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘সেখানে গ্যাসের গন্ধ পাওয়া যায় বা গ্যাস লিকেজ হচ্ছে, এমন কোনো খবর আমাদের জানা ছিল না। সকালে আমরা দুর্ঘটনাস্থলটি ভেকু (খননযন্ত্র) দিয়ে খুঁড়ে দেখেছি। সেখানে আমাদের একটি আবাসিক সংযোগ ছিল। সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। তিতাস গ্যাস থেকেই আগুন লেগেছে নাকি সেখানে জমে থাকা ময়লায় গ্যাস জমেছিল, তা এখনই বলা যাচ্ছে না।’

দগ্ধ কবিরের বড় ভাই সিরাজুল ইসলাম বলেন, কবির পেশায় একজন জামদানি কারিগর। পাশাপাশি এলাকার কয়েকজনকে নিয়ে তিনি স্বেচ্ছাশ্রমে মৃত ব্যক্তিদের গোসল করান। গতকাল সন্ধ্যায় পাশের এলাকার বীর মুক্তিযোদ্ধা ইয়াজ



Tag
আরও খবর