গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

যবিপ্রবির পরিবহন ও লিফট বন্ধের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার শাখা ছাত্রলীগের





যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবহন পুলের সকল বাস ও লিফট বন্ধের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে শাখা ছাত্রলীগ। বিদ্যমান পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত রবিবার (১৬ জুলাই) যবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের নেতৃত্বে কতিপয় ছাত্রলীগকর্মী কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই হঠাৎ বেলা আড়াই টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল রুটের পরিবহন বন্ধসহ প্রশাসনিক, একাডেমিক ভবনের লিফটসমূহ বন্ধ করে দেয়। এমনকি মিনিবাস, মাইক্রোবাসসহ অন্য পরিবহনসমূহের ড্রাইভারদের কাছ থেকে তারা জোরপূর্বক চাবি ছিনিয়ে নেয়। বাধ্য হয়ে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অনেকেই লাইনবাস, ভ্যান বা অটোতে করে বাড়ি ফিরে যায়। আজকেও বিশ^বিদ্যালয় হতে কোনো প্রকার পরিবহন চলাচল করতে দেওয়া হয়নি।

শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, ও শিক্ষার্থীদের বাস বন্ধের বিষয়ে যবিপ্রবির পরিবহন প্রশাসক অধ্যাপক ড. জাফিরুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ব্যস্ততার কারণ দেখিয়ে তিনি বিষয়টি এড়িয়ে যান।

সার্বিক পরিস্থিতির কারণ সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আনিছুর রহমান কোনো বক্তব্য দিতে রাজি হননি।

যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. সৈয়দ মো: গালিব ও সাধারণ সম্পাদক ড. মো: আশরাফুজ্জামান জাহিদের কাছে এ বিষয়ে জানতে গেলে কোনো ধরনের বক্তব্য দিতে রাজি হননি। এমনকি পরিবহন বন্ধে শিক্ষকদের সমস্যা নিয়েও কথা বলতে রাজি হননি তাঁরা।

সার্বিক বিষয়ে জানতে চাইলে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বলেন, যবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল ও সম্পাদক তানভীর সহ ১০/১২ জন নেতাকর্মী গতকাল শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারীদের বাস ও লিফট বন্ধ করে দেয় এবং আমি জানতে পেরেছি আজকেও সকল বাস ও সকল ভবনের লিফট বন্ধ করে দিয়েছে তাঁরা। এমনকি কোষাধ্যক্ষ বিভিন্ন অনুষদের ডীনদের সাথে নিয়ে ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের সাথে কথা বলে বিষয়টি সুরাহার চেষ্টা করেন কিন্তু তাঁরা কোনো সমাধান না করেই তাঁরা বলে আমরা আরো বিদ্যুৎ সাশ্রয় করে দিচ্ছি। ছাত্রলীগের এমন কর্মকান্ড অত্যন্ত নিন্দনীয় এবং গর্হিত কাজ। তাঁরা বিশ্ববিদ্যালয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে।

চলমান পরিস্থিতি সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে উপাচার্য বলেন, আমি এখন ঢাকাতে অবস্থান করছি। ক্যাম্পাসে গিয়ে তাঁদের সাথে কথা বলবো। তাঁরা(ছাত্রলীগ) তাঁদের সিদ্ধান্তে অনড় থাকলে জরুরি রিজেন্ট বোর্ড সভা ডেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁরা অনেক সময় অনেক কিছু চায় যেগুলো বলা যায় না, অন্যায় আবদার তো আর রাখা যায় না।সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত দপ্তর প্রধান শিক্ষকগণ এ সকল বিষয়ে গণমাধ্যমে কথা বলার অপারগতা প্রকাশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষকরা অত্যন্ত ভীত সš্রÍস্ত হয়ে পড়েছে।

শাখা ছাত্রলীগের সভাপতি মো: সোহেল রানা বলেন, ছাত্রলীগের প্রতি জোরপূর্বক শিক্ষকদের বাসের চাবি নেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ছাত্রলীগের কেউ বাস ও লিফট বন্ধ করেনি। নেতাকর্মীরা বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য বিভিন্ন দপ্তর ও অফিসে গিয়ে এসি না চালানোর জন্য, জরুরি লিফট ব্যতীত বাকি লিফট বন্ধ রাখার জন্য সচেতনতামূলক ক্যাম্পেইন চালিয়েছে। শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থীসহ সকলের জন্য যবিপ্রবি ছাত্রলীগ জয় বাংলা বাইক সার্ভিস চালু করেছে। উপাচার্য স্যারের সাথে কোনো ধরনের চাওয়া-পাওয়ার সম্পর্ক নেই ছাত্রলীগের।

এ ব্যাপারে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল বলেন,পরিবহন ও লিফট গুলো চালানো প্রশাসনের আওতাধীন, সেগুলো আমরা বন্ধ করিনি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের নির্দেশক্রমে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্পেইন চালিয়েছি। সেই কার্যক্রমের অংশ হিসেবে যেসকল স্থানে তুলনামূলকভাবে বেশি বিদ্যুৎ ব্যয় হয় অর্থাৎ এসি বাস, অপ্রয়োজনীয় লিফট, এসি বন্ধ রাখার ব্যাপারে আমরা বিভিন্ন দপ্তরে ক্যাম্পেইন চালিয়েছি। তবে যে অভিযোগ এসেছে আমাদের চাওয়া পাওয়ার ব্যাপারে তা সম্পূর্ণ ভিত্তিহীন। ইতিপূর্বে আমরা হলগুলোতেও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শিক্ষার্থীদের মাঝে সচেতনামূলক ক্যাম্পেইন পরিচালনা করেছি।
আরও খবর




6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৭ দিন ৭ ঘন্টা ১৩ মিনিট আগে