সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুতুবদিয়ায় দুই ইউনিয়নের যাতায়াত এ সেতু নির্মান হওয়ায় প্রাণের উচ্ছ্বাস দুই পাড়ের মানুষের

কক্সবাজারের কুতুবদিয়ায় মতিবাপের পাড়া খালের উপর নির্মিত হল দৃষ্টিনন্দন কৈযারবিল-লেমশিখালী সংযোগ সেতু। দীর্ঘ দিনের দুঃখ-দুর্দশা ছিলো সাঁকো দিয়ে পারাপার। সাঁকো দিয়ে নয়, এখন যাতায়ত হবে দৃষ্টিনন্দন সেতু দিয়ে।


৬০ মিটারের সংযোগ সেতু ৪কোটি ৭৬ লক্ষ টাকা ব্যয়ে উপজেলার এলজিইডির বাস্তবায়নয়ে নির্মিত হয়েছে শত বছরের অবহেলিত দুই ইউনিয়নের যাতায়াত এ সেতু নির্মান হওয়ায় প্রাণের উচ্ছ্বাস দুই পাড়ের মানুষের।


স্হানীয়রা জানায়,দীর্ঘ দিনের দুঃখ-দুর্দশা ছিলো সাঁকো দিয়ে পারাপার।কত পারাপারের স্মৃতি নিয়ে সাক্ষী-ছোট্র বয়স থেকে দেখে আসছি নতুন-পুরাতন বাঁশের উপর দণ্ডায়মান মতির বাপের পাড়ার সাঁকো।


এলাকার মানুষের স্বপ্ন ছিলো-কোন দিন এই বাঁশের সেতুটি আধুনিক মানের সেতু কি হবে। স্বপ্ন সত্যিই আজ দৃশ্যমান। অত্যন্ত ছোট বয়স থেকে কতই ঝুঁকি নিয়ে এই বাঁশের সেতুটি পারাপার হয়েছি।অনেক সময় দেখেছি বাঁশের সেতুটি হেলে পড়েছে। আমার বাবা-জেঠা-চাচা-দাদীর মুখের কত গালিগালাজ শুনেছি-আজ সেই সময় আর নেই।


ঝুঁকি নিয়ে বাঁশের সেতু পারাপার,অন্য দিকে রাস্তা ঘাটের বেহাল অবস্হা। বলতে গেলে একেবারে অনুন্নত জনপদ ছিলো। দেখেই অবাক লাগতেছে সেই খালের উপর বাঁশের সেতুটি আজ কি সুন্দর আধুনিক পদ্ধতিতে দৃষ্টিনন্দন সেতু। সেতুর সঙ্গে সড়কও পাকা হচ্ছে। বিদ্যুতের আলোয় আলোকিত হওয়ারও অপেক্ষায় এ গ্রাম।


সেতু না থাকায় যুগের পর যুগ এলাকার মানুষের চলাচলের জন্য সহজ কোন মাধ্যম ছিলো না। যার ফলে মানুষের দুর্ভোগ আর ভোগান্তির মধ্যে দিন কাটাতে হতো। দুর্ভোগের সেই যুগের অবসান হলো। সেতুটি এলাকার মানুষের স্বপ্ন ছিলো। বাস্তবায়ন হওয়ার পুরো এলাকার দৃশ্যপট পাল্টে গেছে।

Tag
আরও খবর