আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

কুতুবদিয়ায় দুই ইউনিয়নের যাতায়াত এ সেতু নির্মান হওয়ায় প্রাণের উচ্ছ্বাস দুই পাড়ের মানুষের



কুতুবদিয়ায় দুই ইউনিয়নের যাতায়াত এ সেতু নির্মান হওয়ায় প্রাণের উচ্ছ্বাস দুই পাড়ের মানুষেরকক্সবাজারের কুতুবদিয়ায় মতিবাপের পাড়া খালের উপর নির্মিত হল দৃষ্টিনন্দন কৈযারবিল-লেমশিখালী সংযোগ সেতু।

দীর্ঘ দিনের দুঃখ-দুর্দশা ছিলো সাঁকো দিয়ে পারাপার। সাঁকো দিয়ে নয়, এখন যাতায়ত হবে দৃষ্টিনন্দন সেতু দিয়ে।

৬০ মিটারের সংযোগ সেতু ৪কোটি ৭৬ লক্ষ টাকা ব্যয়ে উপজেলার এলজিইডির বাস্তবায়নয়ে নির্মিত হয়েছে শত বছরের অবহেলিত দুই ইউনিয়নের যাতায়াত এ সেতু নির্মান হওয়ায় প্রাণের উচ্ছ্বাস দুই পাড়ের মানুষের।


স্হানীয়রা জানায়,দীর্ঘ দিনের দুঃখ-দুর্দশা ছিলো সাঁকো দিয়ে পারাপার।কত পারাপারের স্মৃতি নিয়ে সাক্ষী-ছোট্র বয়স থেকে দেখে আসছি নতুন-পুরাতন বাঁশের উপর দণ্ডায়মান মতির বাপের পাড়ার সাঁকো।


এলাকার মানুষের স্বপ্ন ছিলো-কোন দিন এই বাঁশের সাকোঁ আধুনিক মানের সেতু কি হবে। স্বপ্ন সত্যিই আজ দৃশ্যমান।


অত্যন্ত ছোট বয়স থেকে কতই ঝুঁকি নিয়ে এই বাঁশের সাঁকো পারাপার হয়েছি। সাঁকো ভেংগে গেলে এবং বর্ষা কালে ডিংগি নৌকা ও বাঁশ ও কালাগাছের ভেলা দিয়ে পারাপার।


অনেক সময় দেখেছি বাঁশের সাঁকো দিয়ে পারাপারের সময় শিশু ও মহিলা খালে পড়ে যেতে, এবং অসুস্থ ও লাশ পারাপারে যেন এক দুর্ভোগ। 


ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পারাপার,অন্য দিকে রাস্তা ঘাটের বেহাল অবস্হা। বলতে গেলে একেবারে অনুন্নত জনপদ ছিলো। দেখেই অবাক লাগতেছে সেই খালের উপর বাঁশের সাঁকো আজ কি সুন্দর আধুনিক পদ্ধতিতে দৃষ্টিনন্দন সেতু। সেতুর সঙ্গে সড়কও পাকা হচ্ছে। বিদ্যুতের আলোয় আলোকিত হওয়ারও অপেক্ষায় এ গ্রাম।


সেতু না থাকায় যুগের পর যুগ এলাকার মানুষের চলাচলের জন্য সহজ কোন মাধ্যম ছিলো না। যার ফলে মানুষের দুর্ভোগ আর ভোগান্তির মধ্যে দিন কাটাতে হতো। দুর্ভোগের সেই যুগের অবসান হলো। সেতুটি এলাকার মানুষের স্বপ্ন ছিলো। বাস্তবায়ন হওয়ার পুরো এলাকার দৃশ্যপট পাল্টে গেছে।

Tag
আরও খবর