ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

‘স্কিন টাচ মাদকের চেয়ে ভয়াবহ’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-07-2023 06:09:20 am

স্কিন টাচ অর্থাৎ মোবাইল আসক্তি মাদকের চেয়ে ভয়াবহ। এর মাধ্যমে বাচ্চাদের মেধার বিকাশ হচ্ছে না। মেধা বিকাশে স্কিন টাচ আসক্তি থেকে দূরে রাখতে হবে বাচ্চাদের। বই পড়ায় অভ্যস্ত করতে হবে।


মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ট্যাব আয়োজিত ‘সুস্থ সাংস্কৃতিক বিকাশে ট্যাব মিডিয়া-২০২৩’ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।


সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, আমিও স্কিন টাচে আসক্ত। তবে এটার মাধ্যমে আমি গেইম খেলি না, বা খেলা দেখি না। আমি রাত-দিন পত্রিকা পড়ি। লেটেস্ট নিউজগুলো বেশি বেশি পড়ার চেষ্টা করি। আজও আপনারা আমাদের যদি বলেন বিশ্বের কোন কোন নিউজ আলোচিত সেটা আমি বলতে পারবো।


তিনি বলেন, আমার বই পড়ার নেশা আছে। আমি প্রচুর বই পড়তাম এখনও পড়ি। এক সময় গাড়ির মধ্যেও বসে বসে বই পড়তাম। এখনও লাইব্রেরিতে দেখি বই পড়তে, তারা বিসিএস নিয়ে পড়াশোনা করেন। বই পড়লে মেধার বিকাশ হয়, যেটা অনলাইনে গেইম খেলে আসে না।


সমসাময়িক পরিস্থিতি নিয়ে কে এম খালিদ বলেন, এ দেশের জনগণ ভোট দিয়ে নেতা নির্বাচন করবে। এখানে ভোটের মাধ্যমেই একটি সরকার নির্বাচিত হবে। কেউ বলবে আর সরকার নির্বাচিত হবে, এটা কী করে হয়। এটা কলোনি? আমরা একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। এখানে এ দেশের মানুষ ঠিক করে কে সরকার হবেন। তারা ভোটাধিকারের মাধ্যমে সরকার নির্বাচিত করেন। বাইরের কেউ বললেই সব পরিবর্তন হবে না, জনগণ ঠিক করবে, ঠিক করে।

আরও খবর