বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী

যুক্তরাষ্ট্র প্রভুত্ব চাপাতে গণতন্ত্র-মানবাধিকারের দোহাই দিচ্ছে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-07-2023 06:30:21 am

দেশবিরোধী শক্তির অপতৎপরতার সুযোগে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রভুত্ব চাপিয়ে দিতে গণতন্ত্র ও মানবাধিকারের দোহাই দিচ্ছে। মূলত তারা প্রশান্ত মহাসাগর হয়ে ভারত-বঙ্গোপসাগর, বিশেষ করে বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপে সামরিক ঘাটি গড়ার অভিলাষ থেকে এদিকে নজর দিচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিনিদের সেই অভিলাষ গুঁড়িয়ে দিয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে সরকার উৎখাতের জন্য নগ্ন হস্তক্ষেপ করছে বিদেশি নানা মহল।


মঙ্গলবার (১৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ’-এর নেতারা এসব কথা বলেন।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান আবীর আহাদ।


তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কূটনৈতিক পারঙ্গমতায় বিশ্বে সমাদৃত হচ্ছে। ঠিক তখনই পুরোনো শত্রু পা ধরে টানাটানি করছে। স্যাংশনসের ভয় দেখাচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের জনগণ আছে। একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ সরকারের সঙ্গে একাত্মতা ঘোষণা করছে। দেশবিরোধী সব অপশক্তি রুখে দিতে বীর মুক্তিযোদ্ধারা তৎপর থাকবে।


তিনি বলেন, কিছুদিন ধরে কিছু দেশ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নোংরাভাবে নাক গলানোর চেষ্টা করছে। স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াতসহ কিছু জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল অতি উৎসাহী যুক্তরাষ্ট্রকে আমন্ত্রণ জানাচ্ছে। তারা জানে নাম এ খাল কেটে ডেকে আনা কুমির তাদেরই একসময় গিলে খেতে পারে।


আবীর আহাদ আরও বলেন, রাজাকার অপশক্তি ও পতিত জামাতিরা লুটপাট করা অর্থ দিয়ে লবিস্ট নিয়োগ করছে। বিভিন্ন দেশকে দিয়ে সরকারের বিরুদ্ধে বিবৃতি দেওয়াচ্ছে। তাদের উদ্দেশ্য দেশে গোলযোগ সৃষ্টি করা। কিন্তু দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। এজন্য তারা ভিনদেশি শক্তির ওপর ভর করছে।

আরও খবর