দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

নুরের বিরুদ্ধে তারেকের মামলা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-07-2023 02:39:40 am

© সংগৃহীত ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা করেছেন সংগঠনটির একাংশের নেতা তারেক রহমান। তিনি রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন অংশের যুগ্ম সদস্য সচিব।


মঙ্গলবার (১৮ জুলাই) পল্টন থানায় এ মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে তিনজনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। মামলায় যে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- সাইফুল ইসলাম, মাহবুবুল হক শিপন ও নুরুল হক নুর।


মামলার বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নুরুল হক নুরের বিরুদ্ধে একটা মামলা নথিভুক্ত হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।


মামলার এজাহারে বলা হয়, সোমবার বিকেলে রাজধানীর কালভার্ট রোডের জামান টাওয়ারে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ১৫ তলায় সভা করতে যান তারেক। সভা শেষে ভবনের পার্কিংয়ে মোটরসাইকেল বের করার সময় হামলার শিকার হন। আসামিরা তারেককে এলোপাথাড়ি কিল-ঘুষি, লাথি মারেন। হামলার পর সংগঠনটির নেতা-কর্মীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান।


মামলার বিষয়ে তারেক রহমান বলেন, ‘নুরুল হক নুর হামলার এক দিন আগেই ঘোষণা দিয়েছিলেন রেজা কিবরিয়ার অনুসারীদের কার্যালয়ের আশপাশে দেখা গেলে প্রতিহত করবেন। তার এক দিন পরই হামলা হয়েছে। আমার মাথায়, ঘাড়ে কিল-ঘুষি মেরেছে। এখন হাসপাতাল থেকে বাসায় এসেছি।’


এ বিষয়ে নুরুল হক নুর বলেন, ‘সরকার গণঅধিকার পরিষদকে ভাঙার জন্য এবং আমাকে সামাজিকভাবে নাজেহাল করার জন্য দলের একটি অংশকে দিয়ে এগুলো করাচ্ছে। তারেকের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে এত মানুষ থাকে, তারা কেউ দেখেনি। বিরোধীদের মাঠে থামাতে না পেরে সরকার ভিন্ন কৌশলে খেলছে।’

আরও খবর