শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

মোরেলগঞ্জে ইএনও'র সই, সীলমোহর জাল করে মাদ্রাসা সুপারের অর্থ উত্তোলন


বাগেরহাটের মোরেলগঞ্জে বারইখালী বি এস এস দাখিল মাদ্রাসার সুপার অহিদুজ্জামানের বিরুদ্ধে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সই, সীল জাল করে মাদ্রাসা উন্নয়নের বরাদ্দের পুরো টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ২ টি জামে মসজিদ সহ একটি মাদ্রাসার উন্নয়নের অনুদানের মোট ৬ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।


মাদ্রাসার এই সুপার উপজেলা নির্বাহী কর্মকর্তার সই, সীলমোহর জাল করে প্রকল্প বাস্তবায়ন কমিটির রেজুলেশন জমা দিয়েছেন। 


মোরেলগঞ্জের বারইখালীর বিএসএস দাখিল মাদ্রাসাার বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান । কিন্তু জেলা পরিষদের বরাদ্দের রেজুলেশন বইতে মাদ্রাসার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে এই মর্মে মাদ্রাসার সুপার অহিদুজ্জামান অন্য একজনকে সভাপতি বানিয়ে জালিয়াতির আশ্রয় নিয়ে মাদ্রাসার উন্নয়ন বরাদ্দের টাকা তুলে নিয়েছে।


একজন মাদ্রাসা সুপারের এমন কান্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 


এ ব্যাপারে অভি্যুক্ত সুপার অহিদুজ্জামান এর সাথে তার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি 'ব্যস্ত আছেন' বলে ফোনটা কেটে দেন।

অভিযুক্ত সুপার ওহিদুজ্জামান এর জাল-জালিয়াতির ব্যাপারে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান বলেন, ঘটনার সত্যতা যাচাই কারার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে অভি্যুক্ত ওহিদুজ্জামান এবং এর সাথে সম্পৃক্ত ওই প্রতিষ্ঠানের শিক্ষক তোফাজ্জল হোসেনের বেতন স্থগিত করা হয়েছে এবং তদন্ত রিপোর্ট পাওয়ার পরে তাদের বিরুদ্ধে চাকরি বিধি অনুসারে বিভাগীয় মামলা দায়ের করা হবে।

বরাদ্দকৃত মসজিদের একটি বারইখালী সুতালড়ী জামে মসজিদ কমিটির সভাপতি মোসলেম মোল্লা বলেন, সরকারি ভাবে জেলা পরিষদ আমাদের মসজিদ উন্নয়ন কাজের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দিয়েছি বলে জেনেছি। অথচ আমরা মসজিদ কমিটির সভাপতি, সম্পাদক এ বিষয়ে কিছুই জানি না। কিন্তু জালিয়াতির মাধ্যমে এলাকার একটি দুষ্ট চক্র জেলা পরিষদ অফিসে ভূয়া প্রকল্প কমিটি দাখিল করে মসজিদের বরাদ্দকৃত টাকা তুলে আত্মসাৎ করেন।


মসজিদ উন্নয়নের নামে বরাদ্দের টাকা আত্মসাৎতের ব্যাপারে বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা'র কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, মোরেলগঞ্জের বারইখালী ইউনিয়নের দুইটি মসজিদ সংস্কারের নামে বরাদ্দকৃত টাকা উন্নয়ন কাজে ব্যয় না করে আত্মসাৎ করার ঘটনাটি শুনেছি। এ ঘটনায় কে বা কারা জড়িত তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং উক্ত মসজিদের উন্নয়নের টাকা মসজিদ কমিটির কাছে ফিরিয়ে দেয়া হবে।

আরও খবর





6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ২২ ঘন্টা ৩১ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ২ ঘন্টা ২৪ মিনিট আগে