বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময় কুলিয়ারচরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরীফুল আলম আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা

আশাশুনিতে সেফটি ট্যাংকিতে নেমে দুজনের মৃত্যু

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে সেফটি ট্যাংকিতে নেমে এক শ্রমিক অজ্ঞান হয়েগেলে তাকে উদ্ধার করতে বাড়ির মালিক বাসুদেব বিশ্বাসের ছেলে আসুতোষ বিশ্বাস নামলে দম আটকে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত্যু শ্রমিকের নাম মিলন সরকার ও মালিকের ছেলের নাম আশুতোষ বিশ্বাস। গতকাল বুধবার বিকাল ৪ টার দিকে এঘটনা ঘটে। মহিষাডাঙ্গা গ্রামের নিমাই সরকারের ছেলে মিলন (২২) রাজমিস্ত্রীর যোগাড়ের কাজ করেন। গতকাল পাশে কাজ শেষে এক সপ্তাহ আগে ঢালাইয়ের কাজ করে রাখা বাসুদেব বিশ্বাসের বাড়িতে সেফটি ট্যাংকির ঢাকনা খুলে ভিতরে নেমে স্যানিটারিং এর বাঁশ খুলে বাইরে দিচ্ছিল শ্রমিক মিলন। কয়েক মুহুর্তের মধ্যে তিনি চিৎকার করে বেহুঁশ হয়ে পড়ে যান। শুনতে পেয়ে বাড়ির মালিকের ছেলে আশুতোষ বিশ্বাস (৪৫) তাকে উদ্ধার করতে ট্যাংকিতে নামলে তিনিও চিৎকার করে বেহুঁশ হয়ে পড়েন। বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করেন এবং এসময় ঐপথে যাওয়া সাতক্ষীরা ফায়ার স্টেশনের গাড়ি তাদেরকে নিয়ে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
ঘটনাস্থলে যাওয়া এএসআই আব্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সেফটি ট্যাংকিতে নেমে কি কারণে মৃত্যু হয়েছে তা ময়না তদন্ত ছাড়া বলা যাবেনা। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ট্যাংকি ঢাকা থাকায় বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়েছে, গ্যাসে দম আটকে তাদের মৃত্যু ঘটতে পারে।
স্থানীয় ইউপি চেয়ানম্যান ওমর ছাকি পলাশ মর্মান্তিক মৃত্যুর খবরে মর্মাহত হয়েছেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Tag
আরও খবর