দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে একদিনে ডেঙ্গুতে এটি সর্বোচ্চ সংখ্যক মৃত্যু।
হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৯২ জন। এদের মধ্যে ঢাকায় ৯২২ জন এবং ঢাকার বাইরে ৮৭০ জন ভর্তি হয়েছেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ হাজার ৫২২ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি ৩ হাজার ৩৭০ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ২ হাজার ১৮২ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ২৫ হাজার ৭৯২ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪৬ জনের। এছাড়া ডেঙ্গু আক্রান্ত ২০ হাজার ৯৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
৫৬ দিন ১৩ ঘন্টা ৭ মিনিট আগে
৮৩ দিন ১১ ঘন্টা ১২ মিনিট আগে
৯০ দিন ১ ঘন্টা ৩৯ মিনিট আগে
১১০ দিন ৭ ঘন্টা ৩১ মিনিট আগে
১২৯ দিন ৮ ঘন্টা ২ মিনিট আগে
১৩৭ দিন ১৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৫২ দিন ৪ ঘন্টা ৩২ মিনিট আগে