নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

টেকনাফে র‌্যাবের পৃথক অভিযানে ৪৯হাজার ৫৫০পিস ই*য়া*বা*সহ ৩ পুরুষ-মহিলা গ্রেফতার ; পলাতক-৩

টেকনাফের বিভিন্ন ক্যাম্পে দায়িত্বরত কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৪৯হাজার ৫শ ৫০পিস ইয়াবাসহ ৩জন পুরুষ-মহিলাকে গ্রেফতার করেছে। এসব অভিযানে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া আরো ৩জনকে পলাতক আসামী করা হয়েছে।


সুত্র জানায়,১৮জুলাই বিকাল সোয়া ৪টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যং নয়াবাজার পূর্ব সাতঘড়িয়াপাড়ায় জনৈক ব্যক্তির বাড়ীতে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ঝিমংখালীর মৃত আবুল মঞ্জুরের পুত্র মোঃ হেলাল উদ্দিন (২৮) কে গ্রেফতার করতে সক্ষম হলেও আরো একজন পালিয়ে যায়। পরে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার বসত-ঘরের শয়নকক্ষে একটি হলুদ রংয়ের চালের বস্তার ভিতরে হতে ২৩হাজার ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


অপরদিকে রাত সোয়া ৯টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়ায় কতিপয় মাদক কারবারী মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় মৃত মুহিব উল্লাহর পুত্র *মোঃ হাসিম (২৬) কে গ্রেফতার করে। এসময় আরো একজন মাদক কারবারী পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ২০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।


এছাড়া রাত পৌনে ১২টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল সাবরাং আলীর ডেইল এলাকায় কতিপয় মাদক কারবারী মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থানের খবর পেয়ে অভিযানে যায়। অভিযানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে স্থানীয় নাজমুলের স্ত্রী দিলদার বেগম দিলু (২৪) কে গ্রেফতার করলেও আরো একজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত ব্যক্তির দেহ ও সাথে থাকা পলিথিনের ব্যাগ তল্লাশী করে ৫হাজার ৫শ ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়।


কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক ( ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, পৃথক অভিযানে উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

Tag
আরও খবর