নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

চকরিয়ায় মানিকপুর সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি : টাকাসহ মালামাল লুট, আহত-৫

কক্সবাজারের চকরিয়ায় অভ্যান্তরীণ মানিকপুর সড়কে ব্যারিকেড় দিয়ে যাত্রীবাহী গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের মারধরের আঘাতে ৫ যাত্রীকে আহত হয়েছেন। এসময় স্বশস্ত্র ডাকাতেরা একজনেক অপহরণ করে গহীন জঙ্গলে নিয়ে যায়। পরে পুলিশের উপস্থিতি ও অভিযান টের পেয়ে অপহৃতকে ফেলে স্বশস্ত্র ডাকাত দল পালিয়ে যায়। পরে আহতদের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

সোমবার দিবাগত রাত ১টার উপজেলার মানিকপুর-সুরাজপুর সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতদের মারধরে আহতরা হলেন, উপজেলার কাকারা ইউনিয়নের শাহ উমরাবাদ এলাকার রহমত উল্লাহ ছেলে মো: ইউনুছ(২৫), মানিকপুর এলাকার জানে আলমের ছেলে নুরখাঁন (২৫), জাফর আলমের ছেলে হায়দার (২৬), একই এলাকার অলি (৩০) ও মোহাম্মদ আবু (২৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে ,গতকাল দিবাগত রাত ১টার দিকে উপজেলার অভ্যান্তরীণ সুরাজপুর-মানিকপুর সড়কের পাহাড়ি এলাকায় ১০-১২ সদস্যের অস্ত্রশস্ত্র সজ্জিত মুখোশ পরিহিত একটি ডাকাতদল সড়কে ব্যারিকেড দেয়। ওইসময় উভয় দিক থেকে আসা ৮টি সিএনজি অটোরিক্সা, ১টি মোটরসাইকেল ও একটি মিনি পিকআপ (ডাম্পার ট্রাক) আটকিয়ে এসব গাড়ির যাত্রীদের তারা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোনসেটসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। ডাকাতদের মারধরে পাঁচজন যাত্রী আহত হয়েছেন। এসময় বাধাঁ দেওয়ায় ডাকাতদল একজনকে অপহরণ করে পাহাড়ের জঙ্গলের ভেতরে নিয়ে যায়। মানিকপুর সড়কে ডাকাতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম ও কাকারা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন। পরে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছলে চেয়ারম্যানসহ স্থানীয়দের সহায়তায় অভিযান পরিচালনা করলে ওইসময় ডাকাতদল অভিযান টের পেয়ে অপহৃতকে ফেলে স্বশস্ত্র ডাকাত দল পালিয়ে যায়।আহতদের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়।


সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম বলেন, মানিকপুর সড়কে ডাকাতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশের টিম নিয়ে পাহাড়ের মধ্যে অভিযান চালিয়ে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশের একটি টিম রয়েছে বলে জানান।



চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহামুদ বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেন। ঘটনাস্থলে পুলিশের একটি টিম এখনো কাজ করে যাচ্ছে। এনিয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৫ ঘন্টা ৯ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৯ ঘন্টা ২ মিনিট আগে