দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ

কুড়িগ্রামে পোড়ার চরে সহমর্মিতা ফাউন্ডেশনের শুকনো খাবার বিতরণ



কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পোড়ার চরের তিন শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরন করেছে সহমর্মিতা ফাউন্ডেশন । শুকনো খাবারের মধ্যে ছিল আম, চিড়া, মুড়ি ও গুড়ের প্যাকেট।



বৃহস্পতিবার ২০ জুলাই পোড়ার চরে এসব শুকনো খাবার তুলে দেয়া হয়। 



ত্রাণ সহায়তা বিতরণের উদ্বোধন করেন সহমর্মিতা ফাউন্ডেশনের উপদেষ্টা খ,ম  আতাউর রহমান বিপ্লব।



এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, সহমর্মিতা ফাউন্ডেশনের কুড়িগ্রাম প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম। সমকালের জেলা প্রতিনিধি সুজন মোহন্ত, জাগো নিউজের জেলা প্রতিনিধি ফজলুল করিম ফারাজী প্রমুখ।



পোড়ার চড়ের বাসিন্দা মোঃ আবু হোসেন বলেন, বাড়িঘরে এখনো পানি। রান্না করে খাবার কোন উপায় নাই।এসময় এই চরবাসী  মানুষের শুকনো খাবারের খুব দরকার। সহমর্মিতা ফাউন্ডেশনের  শুকনো খাবার ও আম পেয়ে অনেক খুশি হইছি।



ওই গ্রামের আমেনা বেগম বলেন, পানি কমতেছে তবে ঘরে এখনো রান্না করার মত অবস্থা হয় নাই। কোনরকমে একবেলা রান্না করে তিন বেলা খাই । শুকনো খাবার পেয়ে খুব উপকার হলো।



সহমর্মিতা ফাউন্ডেশনের উপদেষ্টা খ,ম আতাউর রহমান বিপ্লব বলেন,পোড়ার চরবাসী মানুষের ঘরে ঘরে এখনো হাটু পানি।তাদের খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে।এই মুহুর্তে এই চরবাসীর জন্য শুকনো খাবার অত্যান্ত জরুরী হয়ে পড়েছে। অসহায় এই পোড়ার চরবাসী মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি। 

আরও খবর