কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

হবিগঞ্জের আদালতে সাক্ষ্য আইন বিষয়ক আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত

কামরুল হাসান কাজল - প্রতিনিধি

প্রকাশের সময়: 20-07-2023 12:41:57 pm

কামরুল হাসান কাজল,স্টাফ রিপোর্টারঃহবিগঞ্জের আদালতে সাক্ষ্য আইন বিষয়ক নিয়ে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জানা যায় যে গত বুধবার (১৯ জুলাই) সাক্ষ্য (সংশোধন) আইন, ২০২২ [Evidence (Amendment) Act, 2022 ] নিয়ে হবিগঞ্জে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তা ও হবিগঞ্জ এডভোকেট সমিতির আইনজীবীগণের সাথে উক্ত সাক্ষ্য আইন নিয়ে আলোচনা এবং আদালতে প্রয়োগ নিয়ে "সমন্বয় সভা" চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, হবিগঞ্জ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হাসানুল ইসলাম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ ও ৩ এর বিচারকবৃন্দ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হবিগঞ্জ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ ও ২, হবিগঞ্জ সহ বিভিন্ন পর্যায়ের বিজ্ঞ বিচারক ও ম্যাজিস্ট্রেটবৃন্দ।অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র আইন জীবীগণ সহ ৩০ জন  বিজ্ঞ আইনজীবী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাক্ষ্য (সংশোধন) আইন, ২০২২ [Evidence (Amendment) Act, 2022 ] নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসাইন। সিনিয়র বিচারকবৃন্দ গুরুত্বপূর্ণ এই আইনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়। এতে হবিগঞ্জের বিজ্ঞ আইনজীবীগণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় আইনের বিভিন্ন দিক ও প্রয়োগ নিয়ে তাঁদের বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করেন।অনুষ্ঠানে ডিজিটাল ও ইলেকট্রনিক এভিডেন্স, ফরেনসিক এভিডেন্স সহ সাক্ষ্য আইনের নতুন সংযোজিত উল্লেখযোগ্য দিক, বাংলাদেশ ও ভারতের উচ্চ আদালতের সিদ্ধান্ত সহ, ডিজিটাল এভিডেন্স এর প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়েছে। 


Tag
আরও খবর