বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুরে ডেঙ্গুতে প্রথম মৃত্যু, নতুন আক্রান্ত ৫২ জন

ফরিদপুর জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া এক রোগীর মৃত্যু হয়েছে। তার নাম জাহানারা বেগম (৩৯)। তিনি রাজবাড়ী জেলা সদরের দাদশী ইউনিয়নের আগমরী গ্রামের মো. ইউনুসের স্ত্রী।

শুক্রবার (২১ জুলাই) ভোরে হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ হাসপাতালটি ভর্তি করা হয় জাহানারা বেগমকে।

এ বছর এই প্রথম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরে একজন মারা গেলেন। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২ জন ডেঙ্গু রোগী ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬৩ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৩১ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২ জন ডেঙ্গু রোগী ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬৩ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৩১ জন।


জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় এখন পর্যন্ত ৫০৯ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৩৪৫ জন। আর শুক্রবার (২১ জুলাই) এই প্রথম একজন মারা গেলেন।  


ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি রোগীর সংখ্যা ১০২ জন। এছাড়া ফরিদপুর জেনারেল হাসপাতালে ১০ জন, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটজন, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন ও চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে জেলার সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।  

Tag
আরও খবর