শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

নব্বই দশকের ইয়ামাহা বাইক আসছে নতুন রূপে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-07-2023 04:41:57 am

ইয়ামাহার জনপ্রিয় আরএক্স-১০০ বাইকটির নতুন মডেল আসছে খুব শিগগির। বাইকটি দুর্দান্ত পারফরম্যান্স আর শক্তিশালী পিকআপের জন্য অল্প সময়েই জনপ্রিয় হয়ে ওঠে। তবে ১৯৯৬ সালে সংস্থাটি বাইকটির ম্যানুফ্যাকচারিং বন্ধ করে দেয়।


২৭ বছর পর নতুন রূপে ফিরে আসছে সেই বাইকটি। ভারতে এই বাইকের গ্রাহক সংখ্যা আছে এখনো। সে কারণেই ভারতের বাজারে সংস্থাটি তাদের এই বাইকটি ফিরিয়ে আনছে। তবে কবে লঞ্চ করা হবে এই বাইক তা এখনো জানা যায়নি।


সংস্থার পক্ষ থেকে বলা হয়, ইয়ামাহা আরএক্স ১০০ বাইকটি সেসময় ভারতের জন্য একটি বিশেষ মডেল ছিল। বাইকের স্টাইলিং, হালকা ওজন, শক্তি এবং যে শব্দ বাইকটি তৈরি করে, তা অনেকেরই মন জিতে নিয়েছিল। জনপ্রিয় সেই বাইকের নতুন প্রজন্মের ইঞ্জিন অন্তত ২০০সিসির হতে পারে বলেই ইঙ্গিত দিয়েছেন তারা। তাতেও যে শব্দটা আগের মতোই হবে, এমন কোনো নিশ্চয়তা এখনো পর্যন্ত নেই।


ইয়ামাহা মোটর কর্প এবং এসকর্টস ১৯৮৩ সালে একসঙ্গে ব্র্যান্ড থেকে বের করে আরডি৩৫০। এটি ছিল ইন্ডিয়া-স্পেক আরডি৩৫০বি, যা আন্তর্জাতিক বাজারে বিক্রি হয়েছিল। ছোট ইঞ্জিন দ্বারা চালিত এএক্স১০০ বাইকটি তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে।


এএক্স১০০-এর সাফল্যের পর ১৯৮৩ সালের শেষার্ধে সংস্থাটি বাজারে আনে আরএক্স১০০। তাৎক্ষণিকভাবে আরএক্স১০০ জনপ্রিয় হয়ে ওঠে। কারণ এটি এএক্স১০০-এর চেয়ে বেশি শক্তিশালী এবং সাশ্রয়ী ছিল। ইয়ামাহা তার জীবদ্দশায় এই বাইকের তেমন কোনো আপগ্রেড করেনি। এক দশকেরও বেশি সময় এই বাইকটি বাজারের সবচেয়ে জনপ্রিয় বাইকের তালিকায় ছিল শীর্ষে।


ইয়ামাহা আরএক্স১০০-বাইকটি একটি দুই-স্ট্রোক, একক-সিলিন্ডার, ৯৮সিসি ইঞ্জিন দ্বারা চালিত ছিল, যা ১১পিএস সর্বোচ্চ শক্তি এবং ১০.৩৯ এনএম সর্বোচ্চ টর্ক তৈরি করতে পারে। আরএক্স১০০ এর সাইজ এবং ক্ল্যাসিক ডিজাইন যে কোনো বাইকের চেয়ে বেশি আকর্ষণীয় করে তোলে। ফলে তরুণদের মধ্যে এই বাইকের জনপ্রিয়তা ছিল সবচেয়ে বেশি। সেই বাইক ফিরে আসছে। এখন দেখার অপেক্ষা এই প্রজন্মের তরুণদের কাছে কতটা জনপ্রিয় হয়ে উঠতে পারে নব্বই দশকের জনপ্রিয় এই বাইক।

আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

২৯ দিন ১৬ ঘন্টা ৪৯ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৪৯ দিন ১০ ঘন্টা ০ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৩৪ দিন ২২ ঘন্টা ৪৮ মিনিট আগে




696381043fa3a-110126045252.webp
ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ গতি বাড়ানোর ঘোষণা

২৪৭ দিন ১৫ ঘন্টা ৩০ মিনিট আগে