তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি

এআইচালিত রোবট বাজারে আনছে চীন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-02-2025 02:31:48 am

ল্যাঙ্গুয়েজ মডেলের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত মানবাকৃতির রোবট নির্মাণেও অগ্রগতি করে যাচ্ছে চীনা প্রতিষ্ঠানগুলো।


আগামীতে বাণিজ্যিকভাবে এসব রোবট বাজারে আনার প্রতিশ্রুতি দিয়েছে চীনা স্টার্টআপ ইউনিট্রি।


৩১ জানুয়ারি, শুক্রবার চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ইউনিট্রি ২০২৬ সালের মধ্যে এমন মানবাকৃতির রোবট বাজারে আনার প্রতিশ্রুতি দিয়েছে; যাদের বুঝতে পারার ক্ষমতা এবং কাজ করার সক্ষমতা হবে উচ্চতর।


তিন থেকে পাঁচ বছরের মধ্যে সারা বিশ্বে এআইচালিত রোবটের ভালো বাণিজ্যিক চাহিদা দেখা যাবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। তারা জানায়, বর্তমানে সেই বাণিজ্যিক চাহিদা পূরণের প্রস্তুতি নিচ্ছে ইউনিট্রি।


বর্তমানে চীনে নববর্ষ উদযাপন চলছে। এ উপলক্ষে চীনের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন শো স্প্রিং ফেস্টিভাল গালায় মানুষের সঙ্গে রোবটের নাচের একটি আয়োজন করে ইউনিট্রি।


সেখানে চীনা লোকনৃত্য ইয়াংগে পরিবেশন করে মানুষ ও রোবট। মর্নিং পোস্ট জানায়, চীনজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে এই পরিবেশনা।


ইউনিট্রি এক বিবৃতিতে বলে, 'এই পরিবেশনা ইতিহাসের প্রথম সম্পূর্ণ এআইচালিত এবং স্বয়ংক্রিয় ক্লাস্টার মানবাকৃতির রোবটদের পারফরম্যান্স।'


শুরুতে চতুষ্পদী রোবট কুকুর তৈরি করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করা ইউনিট্রি সম্প্রতি এআইচালিত মানবাকৃতির রোবট তৈরিতে ব্যাপক অগ্রগতি করেছে। এই খাতে চীনা ও আন্তর্জাতিক অনেক প্রতিষ্ঠানের সঙ্গেই প্রতিযোগিতা চলছে তাদের।


ইউনিট্রির বিপণন পরিচালক হুয়াং জিয়াওয়েই মর্নিং পোস্টকে বলেন, 'মানবাকৃতির রোবটের মূল বিষয় হচ্ছে 'মস্তিষ্ক', অর্থাৎ (কৃত্রিম) বুদ্ধিমত্তা।'

আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৫৭ দিন ৭ ঘন্টা ২৯ মিনিট আগে




69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৬২ দিন ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে