অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়ছে----সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি মোংলায় দুর্যোগ দিবসে জলবায়ু ক্ষতিপূরণের দাবি হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

বিশ্বের অর্ধেক মানুষই ডেঙ্গুর ঝুঁকিতে: ডব্লিউএইচও

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-07-2023 04:50:21 am

বিশ্বের অর্ধেক মানুষই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। শুক্রবার (২১ জুলাই) মশাবাহিত এবং ভাইরাসজনিত এ রোগটি নিয়ে সতর্ক করেছে সংস্থাটি।


জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে এ সতর্কবার্তা দেন ডাব্লিউএইচওর গ্রীষ্মমণ্ডলীয় রোগের ইউনিট প্রধান রমন ভেলাউধন জেনেভায়।


সেখানে তিনি বলেন, ২০০০-২০২২ সালের মধ্যে ডেঙ্গুর রোগীর সংখ্যা আটগুণ বৃদ্ধি রেকর্ড করেছে ডাব্লিউএইচও। এ সময়ের মধ্যে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ থেকে বেড়ে ৪২ লাখ হয়েছে।


সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গু নিয়ে আরও সঠিক পরিসংখ্যান পাওয়ায় তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, প্রকৃত আক্রান্তের সংখ্যা এর চেয়েও অনেক বেশি হতে পারে।


তিনি বলেন, বিশ্ব মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই ডেঙ্গুর ঝুঁকিতে আছে। ১২৯টি দেশকে এটি প্রভাবিত করতে পারে। এছাড়া এখন প্রতিদিনই প্রায় ১০০ থেকে ৪০০ জন আক্রান্ত হওয়ার খবর নথিভুক্ত হয় বলেও উল্লেখ করেন তিনি। 


রমন ভেলাউধন বলেন, ডেঙ্গু একটি গুরুতর অসুস্থতা। এটি সাধারণত মশার কামড়ের মাধ্যমে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে ছড়িয়ে পড়া একটি ভাইরাল সংক্রমণ। আর ৮০ শতাংশ ক্ষেত্রে ডেঙ্গু হতে পারে উপসর্গবিহীন। এর বিরুদ্ধে বর্তমানে একমাত্র ভ্যাকসিন হলো সানোফি পাস্তুর।


ডেঙ্গুর এ ভ্যাকসিনটি ব্যবহারের জন্য প্রায় ২০টি দেশে নিবন্ধিত আছে। এটি শুধু তাদের ক্ষেত্রে কাজ করে যারা একবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর জন্য তাদের তিনটি ডোজ নিতে হয়।


ডাব্লিউএইচওর গ্রীষ্মমণ্ডলীয় রোগের ইউনিট প্রধানের মতে, ডেঙ্গু ভাইরাসের চারটি সংস্করণের (১, ২, ৩ ও ৪) বিরুদ্ধে এই ভ্যাকসিনের কার্যকারিতা গড়ে প্রায় ৬৫ শতাংশ। ভ্যাকসিনটি ডেঙ্গু ১ ও ডেঙ্গু ৩-এর বিরুদ্ধে ৮০ শতাংশ এবং ডেঙ্গু ৪-এর বিরুদ্ধে প্রায় ৫০ শতাংশ কার্যকর। তবে ডেঙ্গু ২-এর ক্ষেত্রে এই ভ্যাকসিনের কার্যকারিতা কম।


রমন ভেলাউধন আরও বলেন, ডেঙ্গুর বিভিন্ন সংস্করণের বিরুদ্ধে ভ্যাকসিনের বিভিন্ন কার্যকারিতা একটি চ্যালেঞ্জ। প্রতি বছর ডেঙ্গুতে প্রায় ৪০ থেকে ৭০ হাজার মানুষের মৃত্যু হয়। তবে অনেক দেশ আছে যারা ডেঙ্গুতে মৃত্যু সংক্রান্ত তথ্য ডব্লিউএইচওকে জানায় না।

আরও খবর




6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১১১ দিন ২০ ঘন্টা ৫৯ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১৩২ দিন ২ ঘন্টা ৫১ মিনিট আগে