নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

রোহিঙ্গা ক্যাম্প থেকে এনজিওকর্মীসহ ২ জন অপহৃত

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে এনজিওকর্মী ও এক রোহিঙ্গাসহ দুই ব্যক্তি অপহৃত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২১ জুলাই) দুপুর ২টার পরে টেকনাফ উপজেলার জাদিমোরা শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে এ ঘটনা ঘটে।


এ তথ্য নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী।


তিনি বলেন, অপহৃতরা হলেন জাদিমোরা এলাকার মৃত তজুর রহমানের ছেলে মোহাম্মদ হাসান ও শালবাগান রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা হাকিম আলীর ছেলে সাইফুল ইসলাম।


হাসানের শ্যালক আব্দুর রহমান অভিযোগ করেন, তার ভগ্নিপতি ফোরামে মিস্ত্রির চাকরি করেন। শুক্রবার জুমার নামাজের পরে ২৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ের পাদদেশে মেশিন দিয়ে পানি উঠানোর সময় হঠাৎ পাহাড় থেকে একদল অপহরণকারী এসে তাদের দুজনকে ধরে নিয়ে যায়। পরে স্থানীয় ইউপি সদস্য, পুলিশ ও স্থানীয় জনতা সঙ্গে সঙ্গে পাহাড়ে অভিযান চালালেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।



আব্দুর রহমান জানান, অপহরণকারীরা অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি বর্ষণ করে ভয় দেখিয়ে দ্রুত গহিন পাহাড়ের দিকে পালিয়ে যায়। হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, ঘটনার খবর পেয়ে দুই শতাধিক স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে পাহাড়ে গিয়ে অপহরকারিদের আস্তানা খুঁজে পেয়েছি। তবে অপহরণকারীরা আমাদের দেখে গহিন পাহাড়ের ভেতরে এলোপাতাড়ি গুলি ছোড়ে। অস্ত্রের মুখে অপহৃতদের উদ্ধার করা সম্ভব হয়নি। তবে পুলিশ এখনও অভিযানে রয়েছে।


টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, দুপুরের দিকের ঘটনা হলেও আমরা বিকাল চারটার দিকে শুনেছি। এর পর থেকে এ বিষয় নিয়ে পুলিশ কাজ করছে।

Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৫ ঘন্টা ৯ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৯ ঘন্টা ২ মিনিট আগে