রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

৯৯৯ খবর পেয়ে রোহিঙ্গা ক্যাম্পে গহীন পাহাড়ে অভিযান- আটক ২ : অস্ত্র উদ্ধার

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পর গহীন পাহাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়ে দুইজন অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। গহীন পাহাড়ে ডাকাতের আস্তানায় অভিযান চালিয়ে দুই ডাকাত দলের সদস্যকে আটক করা হয়।


আটক ডাকাত দলের সদস্যরা হলেন, নয়াপাড়া রেজিস্টার ক্যাম্পের আই ব্লকের বাসিন্দার সৈয়দ হোসেনের ছেলে মোঃ সেলিম প্রকাশ সেলিম, একই ক্যাম্পের বাসিন্দ রশিদ আহমেদের ছেলে মোঃ জসিম উদ্দিন(১৯)।



টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, ২১ জুলাই দুপুরের সময় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৬ নং শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের লেকের পানি শোধনাগারে পানি সরবরাহ করার জন্য ইঞ্জিন চালু করিতে গেলে এনজিও ফোরাম নামক বেসরকারী সংস্থার দুইজন কর্মী অপহরণের শিকার হন। ঘটনার পরবর্তী ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেলে আমার নেতৃত্বে থানা পুলিশের কয়েকটি টীমসহ স্থানীয় লোকজন অপহৃতদের উদ্ধারে শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে গহীন পাহাড়ী এলাকায় অভিযান শুরু করে। সন্ধার সময় শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের অনুমান ০২ কিঃমিঃ পশ্চিমে অহমদের ছনখোলা নামক পাহাড়ের পাদদেশে ডাকাতদের আস্তানায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম মোঃ হাছান (৫৫) ও মোঃ সাইফুল ইসলাম (১৯) কে উদ্ধার করা হয়। পাহাড়ে পুলিশের অভিযানের খবর পেয়ে ১৮/২০ জনের অপহরণকারী ডাকাত দলটি পালানোর সময় পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় অপহরণকারী দলের দুই ডাকাত দলের সমস্যকে আটক করা হয়।


তিনি বলেন, আটক ডাকাত দলের সদস্যদের দেহ তল্লাশি করে ২টি এলজি ও ২ রাউন্ড কার্তুজ সহ ডাকাতের আস্তানা থেকে কার্তুজের খোসা, লোহার শিকল, হেসকো ব্লেড, হাতুড়ি, প্লাস, রেত, স্ক্রু ড্রাইভার, টর্চ লাইট, স্প্রে ক্যান, ইলাস্টিক, সীসা’র তৈরী জালের গুলতি (গুটি) এবং নীল রং এর কাপড়ের ব্যাগ উদ্ধার হয়।


তিনি আরো বলেন, ডাকাত দলের সদস্যের বিরুদ্ধে মামলার অজু করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে। এই ঘটনায় জড়িত অন্যান্যদের দের গ্রেফতারে জন্য টেকনাফ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর