চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

কুড়িগ্রামে সপ্তাহব্যাপী জেলা বৃক্ষমেলা শুরু


“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে সপ্তাহব্যাপী জেলা বৃক্ষমেলা শুরু হয়েছে। 


শনিবার বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও বন বিভাগ এর উদ্যোগে কুড়িগ্রাম আউটার স্টেডিয়াম চত্বরে এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম। 


এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র কাজিউল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, জেলা বন কর্মকর্তা রাশিদ আরিফ, দৈনিক কুড়িগ্রাম খবর সম্পাদক এসএম ছানালাল বকসী, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ প্রমূখ। 


মেলায় ৩০টি স্টলে বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধি  চারা বিক্রি হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। মেলা উপলক্ষ্যে প্রতিদিন সন্ধ্যায় মেলা মঞ্চে বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছে।  


আরও খবর