ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ফরিদপুরের ৬০ পরিবারের সম্প্রীতির শপথ



ফরিদপুরে দীর্ঘ আট বছর ধরে দুইদল গ্রামবাসীর মধ্যে  রক্তক্ষয়ী সংঘর্ষে একটি হত্যা মামলাসহ সবমিলিয়ে ৪০টি মালমা হয়েছে। যার আসামি গ্রামের কয়েকশত বাসিন্দা।


৬০টি পরিবার এখনো গ্রামছাড়া। তুচ্ছ ঘটনার জেরে সংঘর্ষ শুরু হলে বাড়িঘর ভাঙচুর, লুটপাট, ফসল লুণ্ঠন ছিল নিত্যদিনের ব্যাপার।

এমন ভয়ংকর পরিস্থিতি নিরসনে অবশেষে 'আর সংঘাত নয়, শান্তি চাই' এই বলে মিলেমিশে বসবাস করার প্রতিশ্রুতি ও শপথ নিয়েছেন বিধ্যমান দুই পক্ষের কয়েকশ মানুষ।


ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগিবরাট গ্রামে এর মাধ্যমে প্রায় আট বছর ধরে দুই পক্ষের চলমান দ্বন্দ্বের অবসান হয়ে শান্তি ফিরে আসবে বলে আশা সবার।


 

শনিবার (২২ জুলাই) সন্ধ্যায় উপজেলার ভ্যান্নাতলা বাজারে দুই পক্ষের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।  


এসময় বক্তব্য দেন- আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবু তাহের, পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সরদার, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন চৌধুরী, বুরাইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া, বোয়ালমারী জর্জ একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, আলফাডাঙ্গা উপজেলার যুব লীগের সাবেক সভাপতি আহসানুদ্দৌলা রানা, গোলাম রসুল প্রমুখ।




সূত্রে জানা গেছে, যোগিবরাট গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে মাঝে মধ্যে  রক্তক্ষয়ী সংঘর্ষ হতো। বর্তমানে এক পক্ষের নেতৃত্বে রয়েছেন পাঁচুড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আমিনুর রহমান। অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন সাবেক ইউপি সদস্য এস এম হাবিবুর রহমান হবি মেম্বার, হেমায়েত শেখ, শাহীন মোল্যা প্রমুখ। নতুন করে দ্বন্দ্ব-সংঘাত ছাড়াই গ্রামবাসীর মধ্যে বিরোধ নিষ্পত্তি হওয়ায় এলাকায় আনন্দের জোয়ার বইছে।


একটি গ্রুপের নেতৃত্ব দানকারী ইউপি সদস্য মোঃ আমিনুর রহমান বলেন, গ্রামটিতে দীর্ঘদিন ধরে চলমান সংঘাত অবসান হওয়ায় আমরা আনন্দিত। আমরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণ বসবাস করতে অঙ্গিকারাবদ্ধ হয়েছি। আশা করি এই সম্প্রীতির বন্ধন অটুট থাকবে।  


শাহীন মোল্যা বলেন, আমরা আর বিরোধ চাই না, শান্তিতে সবাই মিলে বসবাস করতে চাই। আজকের পর থেকে যোগিবরাট গ্রাম হবে শান্তি প্রতিষ্ঠায় উপজেলার মধ্যে রোল মডেল।  


পাঁচুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান সরদার বলেন,দীর্ঘ বছর ধরে চলা বিরোধ মিটাতে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে। এলাকায় শান্তি প্রতিষ্ঠায় উপজেলা চেয়ারম্যান, ওসি সাহেবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে আজ একটি সুষ্ঠু সমাধান করে দেওয়া হয়েছে। আশা রাখি ভবিষ্যতে তারা আর দ্বন্দ্ব সংঘাতে জড়াবে না।


আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবু তাহের বলেন, শান্তি শৃঙ্খলা ফেরাতে যুগিবরাট গ্রামের দুই পক্ষের মধ্যে একটি সম্প্রীতির বন্ধন সৃষ্টির লক্ষ্যে স্থানীয়দের নিয়ে কাজ করেছি। তারা শপথ করেছে দ্বন্দ্ব সংঘাত অবসান ঘটিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। ফের যদি কোনো পক্ষ দ্বন্দ্ব সংঘাতে জড়ায় তাহলে স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।  


আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ বলেন, আমরা সবাই শান্তি চাই। বিবদমান দুই পক্ষকে মিলিয়ে দেওয়া হয়েছে। আমি আশাবাদী তারা শান্তিশৃঙ্খলা বজায় রেখে মিলেমিশে শান্তিপূর্ণ ভাবে বসবাস করবে।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১১ ঘন্টা ৪০ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৫ ঘন্টা ৩৩ মিনিট আগে