সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে উদযাপিত হলো পাবলিক সার্ভিস দিবস ২০২৩


"সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন" এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ ২৩ জুলাই ২০২৩ খ্রিঃ উপজেলা প্রশাসন সিরাজদিখান, মুন্সীগঞ্জে'র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ । এ উপলক্ষ্যে সকাল ১০:০০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে পাবলিক সার্ভিস প্রদানকারী কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ'র সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয় । 



পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০:৩০ ঘটিকায় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ শেষে উক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা'র সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার বেলায়েত হোসেনের সঞ্চালনায় পাবলিক সার্ভিস দিবস সম্পর্কিত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান । তিনি  চার্ট অব ডিউটি এবং সেন্স অব ডিউটি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনার সূচনা করেন ।



 উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা আঞ্জুমান আরা তার বক্তব্যে জনগণের সেবায় পাবলিক সার্ভিসে নিয়োজিত কর্মকর্তাদের দায়িত্ব কর্তব্য, গ্রামীন গণস্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিকের অবদান ও স্বাস্থ্য সেবায় নতুন উদ্ভাবন সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন । তিনি তার বক্তব্যে ডেঙ্গু জ্বর প্রতিরোধে এডিস মশা নিয়ন্ত্রণ ও  পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ প্রদান করেন ।



উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ শুভ্র প্রজেক্টরের মাধ্যমে উপজেলা কৃষি কর্মকর্তাদের ইউনিয়ন ভিত্তিক সেবা সমূহ, কৃষি বিষয়ক বিভিন্ন এপ্লিকেশন, কৃষি সম্প্রসারণে সিরাজদিখান উপজেলার সার্বিক কৃষি ব্যাবস্থার সাফল্য ও উন্নয়ন মূলক তথ্য চিত্র তুলে ধরেন ।



সমাপনী বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা পাবলিক সার্ভিস ও সেবার ক্ষেত্রসমূহ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন । পাবলিক সার্ভিসে নিয়োজিত সকল কর্মকর্তাদের সুশাসন প্রতিষ্ঠা এবং নিষ্ঠা ও কর্তব্যপরায়নতা সহিত সেবা প্রদানের পরামর্শ প্রদান করেন । তিনি বর্তমান সরকারের জনসেবা ও উন্নয়নমূলক সকল কর্মকান্ডের ধারা অব্যাহত রাখার প্রত্যশা ব্যাক্ত করেন । পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের আরও কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন । 

আরও খবর