রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

মহেশখালীতে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রোগীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

মহেশখালীতে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির অনুদানের চেক বিতরণ


২৫ জুলাই, মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদ্‌রোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে জনপ্রতি ৫০ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করেন।



এতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-২ মহেশখালী- কুতুবদিয়া নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক- এমপি।


.মহেশখালীতে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রোগীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান


প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তহবিল থেকে বিভিন্নভাবে মানুষকে সহায়তা করছি। দুইদিক থেকে আমাদের রোগীদেরকে সহায়তা করে আসছি এবং আমাদের এই সহায়তা বহুদিন ধরে চলে আসছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২-২৩ সালে অর্থবছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এ ধরনের রোগে আক্রান্ত রোগীদের জন্য এই কর্মসূচি শুরু করেছেন এবং সমাজসেবা পরিচালিত এ কর্মসূচির আওতায় উপজেলায় এমনি করে আমাদের সাহায্যের সহযোগিতা সাধ্যমতো করছি। একটা উন্নয়নশীল দেশে আমাদের সাধ্যমতা সহযোগিতা দিয়ে আসছি। আশা করছি এতে করে মানুষের দুঃখ কষ্টের কিছুটা লাঘব হচ্ছে।


অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার দিদারুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন.. বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহমদ, উপজেলা মৎস্য অধিদপ্তরের মেরিন ফিসারিস অফিসার মোহাম্মদ আলাউদ্দীন, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, সমাজসেবা অধিদপ্তরের রেজাউল করিম’সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ এবং ভুক্তভোগী সকল পেশার জনগণ।



উল্লেখ্য- ৩৬ টি চেকের মধ্যে থেকে ১৭ টি চেক বিতরণ সম্পন্ন হয়েছে আজ, চিকিৎসার জন্য এলাকার বাইরে অবস্থান এবং নমিনি সংক্রান্ত জটিলতার কারণে ১৯ টি চেক পরবর্তীতে যথাযথ প্রক্রিয়ায় বিতরণ করা হবে।

Tag
আরও খবর