চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন লালপুরে প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ চাঁদা না পেয়ে গুজব ছড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-লুটপাট, মূল হোতা গ্রেপ্তার পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তির ৫ দিনের কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার এল.কে.এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল

মির্জাগঞ্জে সাংবাদিক আনিসুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান

পটুয়াখালীর মির্জাগঞ্জ প্রেসক্লাব'র সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক মরহুম আনিসুর রহমান হাওলাদারের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত।   

বুধবার (২৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে (নতুন) উপজেলার সকল সাংবাদিক সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আত্হার উদ্দিন আহম্মেদ। 

মির্জাগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক রিয়াজ হোসেন সোহাগ জোমাদ্দারের সভাপতিত্বে ও সদস্য সচিব সিয়াম রহমান হিমেল'র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, সহ-সভাপতি প্রফেসর ইউনুস আলী সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, কাজী মিজানুর রহমান লাভলু, এ্যাডভোকেট আবুল বাশার নাসির, সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাসুদ রানা জালাল জোমাদ্দার, যুবলীগের সাধারণ সম্পাদক মহসিন মৃধা প্রমুখ।

আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জোমাদ্দার, মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার, মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারুক খান, সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, দপ্তর সম্পাদক আবদুর রহিম সজল প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার সকল সাংবাদিক সংগঠনের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সাংবাদিক আনিসুর রহমান সার্বক্ষণিক সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করতেন। তিনি অন্যায়ের কাছে কোনদিন মাথানত করেননি। তিনি সৎ, নির্ভীক ও সত্যনিষ্ঠ সাংবাদিক ছিলেন। সহকর্মীদের সঙ্গে তাঁর ছিল ব্যাপক আন্তরিকতা। তিনি একজন দক্ষ সংগঠক ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত মানবিক ও উদার মনের একজন মানুষ। সমাজের সকল শ্রেণী-পেশার মানুষের সাথে তাঁর ছিল সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। তিনি নিজ স্বার্থের কথা কোনদিন ভাবেননি। তিনি মৃত্যুর আগ পর্যন্ত সাধ্যমত মানুষের উপকার করে গেছেন।

তাঁরা আরও বলেন, সাংবাদিক আনিসুর রহমান  ছিলেন একজন পরোপকারী, অতিথিপরায়ণ, আন্তরিকতাপূর্ণ ও হৃদয়বান ব্যক্তি। তাঁর কাছে মানুষ যেকোনো সমস্যা নিয়ে গেলে তিনি আন্তরিকতা ও গুরুত্বসহকারে সমস্যার কথা শুনেছেন এবং তা সুন্দরভাবে সমাধানের চেষ্টা করেছেন। মানবিকতা, আদর্শ ও কর্মগুণে তিনি ছিলেন সবার কাছে প্রিয়পাত্র। তাঁর অভাব পূরণ হওয়ার নয়। তিনি আমাদের মাঝে চিরদিন অমর হয়ে থাকবেন। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

শেষে সুবিদখালী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ ওবায়দুল্লাহ'র পরিচালনায় সাংবাদিক মরহুম আনিসুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরও খবর