ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মধুপুরে জমি সংক্রান্ত বিরোধ জেরে সংঘর্ষে আহত ৫

ছবি-দেশচিত্র


টাঙ্গাইলের মধুপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে কলা আনারস বাগান কাটার অভিযোগ উঠেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে টানাহেচড়ায় ৫ জন আহত হওয়ার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দিয়েছে বেরিবাইদ ইউনিয়নের মৃত কাজিম উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৫০)। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দুপুরে উপজেলার বেরিবাইদ উত্তর পাড়া গ্রামে। এ সময় বেলাল হোসেনসহ তার পরিবারের নারী শিশুসহ ৫ সদস্য আহত হয়েছে। আহতদের মধ্যে তার স্ত্রী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।


জানা যায়, টাঙ্গাইলের মধুপুরের পাহাড়িয়া এলাকার বেরিবাইদ গ্রামে নিজের জমিজমা বিক্রি করে জমি কিনে বসতি গড়েন কাজিম উদ্দিন। প্রায় ২০-২৫ বিঘা জমি রেখে মারা যান তিনি। রেখে যান তিন ছেলে নজরুল ইসলাম, হেলাল উদ্দিন, বেলাল হোসেন ও চার মেয়ে। ছেলে মেয়েদের বিয়ে হয়েছে। সংসারে নাতি পুতিও হয়েছে। যার যার মতো বাবার সম্পত্তি ভোগ করলে এত দিনে জমি নিয়ে বিরোধ দেখা দেয়। কাজিম উদ্দিনের চার মেয়ের বাবার সম্পত্তির ওয়ারিশ বুঝিয়ে দিতে বিরোধ দানা বাঁধে। বিষয়টি মিমাংসার জন্য বসে শালিসি বৈবক। বৈঠকে বেরিবাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানসহ স্থানীয় ইউপি সদস্যসহ গ্রামের লোকজন বসে। বৈঠকে তাদের বিরোধ মিটানোর জন্য জনপ্রতিনিধিদের সমন্বয়ে বোর্ড গঠন করা হয়। বোর্ডের সিদ্ধান্তে কাজিম উদ্দিনের সম্পত্তি মোট পরিমাপ করে তার সন্তানদের মধ্যে যার যার প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই জমি পরিমাপের দিনক্ষণ ছিল গত মঙ্গলবার। মঙ্গলবার সকালে গ্রামের লোকজনসহ শালিসি বোর্ডের সদস্যরা বসে জমি পরিমাপ করার জন্য। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে টানাহেচড়ার সৃষ্টি হয়। এতে নারীরা চুলাচুলি আর পুরুষদের টানাহেচড়ার ঘটনা ঘটে।


এ ঘটনায় কাজিম উদ্দিনের দ্বিতীয় ছেলে বেলাল হোসেনের আনারস কলাবাগান কাটাসহ তার স্ত্রী সন্তানসহ ৫ জনকে মারপিট করে আহত করার অভিযোগ এনে থানায় লিখিত দিয়েছে বলে বেলালের পরিবার জানিয়েছে। আহতদের মধ্যে তার স্ত্রী মালেকা বেগম (৪৫), ছেলে লাল চান (১২), মেয়ে বিলকিস (৩০), মেয়ের জামাই হান্নান মিয়া (৩৮) মধুপুর হাসপাতালে ভর্তি হয়ে ৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে মালেকা বেগম হাসপাতালে ভর্তি রয়েছে। বেলাল হোসেন এর মেয়ে লিপি (২৬) জানান, তার ফুফু লাইলী বেগমের কাছ থেকে অনেক বছর আগে ওয়ারিশের দুই বিঘা জমি তার বাবা বেলাল হোসেন কিনে নেন। এখন ওয়ারিশ নেয়ার সময় ক্রয়কৃত জমি দিতে অস্বীকার করায় বিরোধ তৈরি হয়। তিনি জানান, বৈঠকে গণেশ নামের এক লোকের সাথে কথাকাটি থেকে মারামারি শুরু হয়, এতে তিনিসহ তার পরিবারের ৫ জন আহত হয় এবং তার গহনা টেনে নেওয়ার কথা ও তাদের আনারস কলাবাগান কাটার অভিযোগ করে।


বেরিবাইদ ইউপি চেয়ারম্যান জুলহাস উদ্দিন জানান, তাদের পরিবারের মধ্যে পৈত্তিক সম্পত্তি ওয়ারিশগণের মধ্যে বন্টনের জন্য শালিসি বৈঠকে সিদ্ধান্ত মতে পরিমাপ করতে গেলে বেলাল জমি পরিমাপ করতে না দিয়ে বিরোধ তৈরি করে। তিনি শুনেছেন অন্যান্য ওয়ারিশগণের নামে থানায় অভিযোগ দিয়েছে। 


মধুপুর থানার ওসি তদন্ত মুরাদ হোসেন জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়ে এস আই আরিফুল ইসলামকে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।



আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৯ ঘন্টা ৩ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১২ ঘন্টা ৫৬ মিনিট আগে