বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

বিধবাদের সম্পত্তিতে জোর পুর্বক ভবন নির্মাণের অভিযোগ



  বিধবাদের সম্পত্তিতে জোর পূর্বক দখল করে ভবন নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন করেন বিধবা ও দুই সন্তানের জননী আলেমা বেগম।




নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে নিজ বাড়িতে ২৬ জুলাই (বুধবার) দুপুরে আলেমা বেগম সাক্ষরিত, অভিযোগ করে সাংবাদিকদের লিখিত বক্তব্য পাঠ করে জানান, প্রায় দেড় বছর পূর্বে আমার স্বামী ইন্তেকাল করেন। এর মধ্যে আমার ভাশুর জাহাঙ্গীর আলম আমার শশুরের জমি অন্যের নামে খতিয়ান হওয়ার সুযোগে তাহা চালাকি করে প্রকৃত ওয়ারিশদের বঞ্চিত করে জাহাঙ্গীরের ছেলের নামে দলিল তৈরি করে।


এতে আমার এতিম দুই সন্তান সহ ও আমার অন্য বিধবা ভাশুর মৃত শাহাজাহানের স্ত্রী ও সন্তানদের বাড়ি থেকে উচ্ছেদের পরিকল্পনা করেন। আমরা বিজ্ঞ আদালতের সরনাপন্ন হলে আদালত উক্ত সম্পত্তি নির্মাণের উপর বিধি নিষেধ আরোপ করেন।


এতে জাহাঙ্গীর আলম জোর পূর্বক দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ভবন নির্মাণের অপচেষ্টা চালায়। বিষয়টি চাটখিল থানা অবহিত করা হলে উভয় পক্ষকে সমঝোতার জন্য একটি বৈঠক করে এবং উভয়ের সম্মতিতে স্থায়ী ভাবে সমাধান করেন। কিন্তু সমাধান পরেও জোর পূর্বক ভবন নির্মাণের অপচেষ্টা চালায়।


গত ২৪ জুলাই সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে বাড়ির একজন মহিলা জাহানারা বেগম (৫০) আহত হন। বর্তমানে আহত জাহানারা বেগম চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


এমতাবস্থায় আমরা তিনটি অসহায় পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমরা সাংবাদিকদের মাধ্যমে  প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তিনটি অসহায় পরিবারকে জাহাঙ্গীর আলম ও তার সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রক্ষা করার জন্য সবিনয় অনুরোধ করছি।


এদিক অভিযুক্ত জাহাঙ্গীরের পরিবারের পক্ষে স্ত্রী কহিনুর বেগমকে মুঠো ফোনে বিষয়টি অস্বীকার করে জানান, আমি আমার ক্রয়কৃত সম্পত্তির উপর ভবন করছি। আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যা সত্য নয়।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৪ ঘন্টা ১১ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৪ ঘন্টা ১৬ মিনিট আগে