নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

টেকনাফে মোখায় ক্ষতিগ্রস্ত ৬২৫০ পরিবারকে রেড ক্রিসেন্টের নগদ অর্থ সহায়তা

টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদে ঘূর্ণিঝড় মোখায় প্রকৃত ক্ষতিগ্রস্থতদের মাঝে নগদ অর্থ প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ।


বুধবার (২৬ জুলাই ) টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়ন শাহ পরীর দ্বীপে ৮,৯ নং ওয়ার্ডে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে নগদ অর্থ প্রদান করেন। সেটি সহ সাবরাং ইউনিয়নে মোখায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ওয়ার্ডে আজ মোট ৬২৫০ পরিবার রেড ক্রিসেন্টের এই সহায়তা পায়।


শাহ পরীর দ্বীপ উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর ও আইএফআরসি ও ইউএসএআইডি সহযোগিতায় টেকনাফ উপজেলায় মোখায় ক্ষতিগ্রস্ত প্রায় ৬২৫০ টি পরিবারের মধ্যে ২২৫০ পরিবার মোবাইল ব্যাংকিং মাধ্যমে ৫১০০টাকা করে পায় বাকি ৪০০০ পরিবারে নগদ ৫০০০/- টাকা বিতরণ করা হয়।



নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম।


সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন সভাপতিত্বে বক্তব্যে বলেন বাংলাদেশ রেড ক্রিসেন্টে সোসাইটি দেশের হয়ে যে কোনো দুর্যোগে সহায়তার হাত বাড়িয়ে দেয়, সাবরাং ইউনিয়নে রেড ক্রিসেন্টে অনেক কাজ করছে যা প্রংশসার দাবিদার।


অনুষ্ঠান পরিচালনা করেন কক্সবাজার জেলা রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার সাইফুল ইসলাম।


প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল বলেন,“ রেড ক্রিসেন্ট বিশ্বব্যাপী আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সম্প্রতি হওয়া মোখা মোকাবেলায় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। এছাড়া বাংলাদেশ রেডক্রিসেন্ট কক্সবাজার ইউনিটের অধীনে টেকনাফ টিম সার্বক্ষণিক ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় সহযোগিতায় অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে, যা অত্যন্ত প্রশংসার দাবি রাখে।

সে সাথে ঢাকা হেড কোয়ার্টার হয়ে কাজ করা ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স টিম NDRT ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাই, দেশের দূর্যোগ দুর্বিপাকে মানবতার সেবায় সব সময় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। ”


বিশেষ অতিথির বক্তব্যে টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বলেন, “ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি টেকনাফ উপজেলায় মোখায় ক্ষতিগ্রস্ত প্রকৃত পরিবারকে খোঁজে খোঁজে তাদের এ অর্থ সহায়তা প্রদান করেন। ”


আরও বক্তব্য রাখেন সাবরাং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম রেজু। উপস্থিতদের মধ্যে ছিলেন কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মুশাররফ হোসেন দুলাল। ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম। সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোনা আলী।


এ নগদ অর্থ বিতরণে সহযোগিতায় ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা হেড কোয়ার্টারে পক্ষে NDRT তানজীম হাসান ও তার টিম এবং টেকনাফ উপজেলা টিমের যুব প্রধান সাইফুল্লাহ হাবিব ও টেকনাফ উপজেলার যুব সেচ্ছাসেবকবৃন্দরা।

Tag
আরও খবর