সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেহেন্দীগঞ্জে জয় বাংলা ঐক্য পরিষদের নেতৃত্বে মিলন ও আসাদ


ববি প্রতিনিধি:

শিক্ষা, আদর্শ, দেশপ্রেম এই তিন মূলনীতি নিয়ে গঠিত জয় বাংলা ঐক্য পরিষদের বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলা শাখার নেতৃত্বে সভাপতি এইচ এম মিলন ও সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম (আসাদ)। ২৭ জুলাই বৃহস্পতিবার জয় বাংলা ঐক্য পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের চেয়ারম্যান ও সভাপতি জিলানী রহমান এর সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এইচ এম মিলনকে সভাপতি ও আসাদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য এই আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় দপ্তর সেল এ জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাব্বির মাহমুদ, আহসান হাবীব, আব্দুল কাদের, শামীম গাজী, আবু তাহের সৈকত, ফয়সাল হোসেন, জাফর আহম্মেদ, রেদোয়ান আহমদের সিয়ামসহ আরও অনেকে।


কমিটির নব নির্বাচিত সভাপতি এইচ এম মিলন বলেন, জয় বাংলা নামক শব্দটা আওয়ামী লীগ তথা সারা বাঙ্গালীর আবেগের শব্দ, প্রানের শব্দ। এই শব্দ সর্বপ্রথম উচ্চারণ করেই, বাঙ্গালী স্বাধীনতা অর্জন করেছে। বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা আগামী বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করেতে যে পদক্ষেপগুলো নিয়েছেন, তারই অংশীদার হয়ে ধারাবাহিকভাবে কাজ করব। দক্ষিনাঞ্চলের নদী বেষ্টিত, অবহেলিত মেহেন্দিগঞ্জ উপজেলা কে স্মার্ট উপজেলায় রূপান্তর করতে এই সংঠনের প্রতিটা নেতা-কর্মীদের সাথে নিয়ে নিরলসভাবে কাজ করে যাব।

সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম আসাদ বলেন, জয় বাংলা ঐক্য পরিষদ আওয়ামীলীগের ভাবধারায় ও বঙ্গবন্ধুর আদর্শে গঠিত এবং দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উজ্জীবিত একটি সামাজিক সংগঠন। আমরা চাই আমাদের মেধা ও দক্ষতা দিয়ে এই সাধারণ সংগঠনটিকে প্রভাবশালী সংগঠন হিসেবে রূপ দিতে। দেশরত্ন শেখ হাসিনার সকল সিদ্ধান্ত বাস্তবায়নে আওয়ামী লীগকে সহযোগিতা করাই আমাদের মুল উদ্দেশ্য।

Tag
আরও খবর