অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত



বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রেসক্লাবের উদ্যোগে সহযোগী সদস্য সংগ্রহ ও দুইদিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকতায় সংবাদ লিখন, উপস্থাপন, লেখালেখি ইত্যাদি বিষয়ে কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হয়।


শুক্রবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে সকাল ১০টা থেকে কর্মশালাটি শুরু হয়। 


কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রক্টর ড. মোহাম্মদ কামরুজ্জামান।  প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, সময় টিভির গোপালগঞ্জ জেলা প্রতনিধি জয়ন্ত শিরালি, দৈনিক সংবাদের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, বশেমুরবিপ্রবি আইন সেলের সেকশন অফিসার সাজিদুর রহমান, বাংলাদেশ বেতাররের উপস্থাপক হুমাইরা বিনতে আজাদ ও বশেমুরবিপ্রবি তরুণ কলাম, লেখক ফোরামের সভাপতি সজীব প্রধান। 


সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার অংশ হিসেবে ছিলো, সংবাদ লিখন, কলাম লিখন, ফিচার লিখন, তথ্য সংগ্রহ, সংবাদ প্রকাশ, সংবাদ ও আইন, ভিডিও সংবাদ, উপস্থাপনা ও লেখালেখিতে দক্ষতা বৃদ্ধি।

আরও খবর

6ae58160eb7b9-311026114920.webp
এইচএসসি ও সমমানে গড় পাসের হার ৫২.১২ শতাংশ

১ দিন ১৩ ঘন্টা ১৯ মিনিট আগে