বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

আনুলিয়ায় শেখ রাসেল যুব সংঘ উদ্বোধন ও জয়ের জন্মদিন পালন

আশাশুনি উপজেলার আনুলিয়ায় শেখ রাসেল যুব সংঘের উদ্বোধন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন করা হয়েছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন ও জন্মদিনের কেক কাটেন। বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের হাজী মার্কেট বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকাল ৩.৩০ টায় হাজী মার্কেট বাজারে অবস্থিত শেখ রাসেল যুব সংঘের উদ্বোধনী অনুষ্ঠানে যুব সংঘের সভাপতি জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা উন্নয়নের রূপকার অধ্যাপক পাঃ আফম রুহুল হক এমপি। পরে ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর পুত্র ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ সফল করতে প্রধান হাতিয়ার সজিব ওয়াজেদ জয় এর জন্মদিনের কেক ও স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন তিনি। প্রধান অতিথি শেখ রাসেল যুব সংঘকে এলাকার যুবকদেরকে ডিজিটাল বাংলাদেশের হাতিয়ার হিসাবে গড়ে তুলতে আহবান জানান। যুবশক্তিকে নষ্ট হতে দেওয়া যাবেনা, তাদেরকে যথাযথ তদারকির মাধ্যমে জাতির পিতার আদর্শের অনুসারী করে কর্মঠ নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সদস্য নাজমুন আসিফ মুন্নি, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান ও কৃষকলীগ নেতা স ম সেলিম রেজা সেলিম, যুবলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, মিঠুনসহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও শেখ রাসেল যুব সংঘের সকল কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর